ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

মাংস সম্পর্কে অবাক করা তথ্য

লাইফস্টাইল ডেস্ক : মাংস খেতে সবাই পছন্দ করেন। কোরবানির ঈদ হলে তো কথাই নেই। এ সময় টানা বেশ কয়েকদিন কেবল মাংস খাওয়ারই আয়োজন চলে।

আরও পড়ুন : গরুর মাংস কতটুকু খাওয়া নিরাপদ

ঈদে মাংসের নানা পদ উপভোগ করার পাশাপাশি জেনে নিন মাংস সম্পর্কে অবাক করা কিছু তথ্য।

(১) কেবল পৃথিবীতেই নয়, চাঁদেও মাংস একটি জনপ্রিয় খাবার। এপোলো-১১ মিশনে নভোচারীদের পছন্দের খাদ্য তালিকায় ছিল ‘বিফ উইথ ভেজিটেবল’।

(২) ১৮৭৬ সালে যুক্তরাষ্ট্রের কেন্টাকি শহরবাসীরা এক রহস্যময় মাংস-বৃষ্টি প্রত্যক্ষ করেন, যা ‘কেন্টাকি মিট শাওয়ার’ নামে খ্যাত।

আরও পড়ুন : ঘর থেকে মাংসের গন্ধ দূর করার উপায়

(৩) প্রথম বিশ্বযুদ্ধের সময় তৎকালীন জার্মান নাগরিকদের বিফ সসেজ খাওয়া নিষিদ্ধ ছিল। কারণ, জেপলিন নামক প্রত্যেকটি গ্যাস বেলুন চেম্বারযুক্ত জার্মান বোমারু বিমান বানাতে প্রায় ২৫০১০০০টি গরুর পাকস্থলীর প্রয়োজন হতো।

(৪) প্রায় ১০০০ বছর ধরে জাপানে চতুস্পদ প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ ছিল। ১৮৬৮ সালে জাপানের সম্রাট এ নিষেধাজ্ঞা তুলে নেন। কারণ তার বিশ্বাস ছিল এতে করে জাপানিরা দীর্ঘদেহী ও শক্তিশালী হবে।

আরও পড়ুন : বয়স বাড়িয়ে দেয় যেসব খাবার

(৫) পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট ও দামি মাংসের নাম ‘কোবে’। এটি মূলত ওয়াণ্ড জাতের কালো জাপানি গরুর মাংস, যা শুধু জাপানের হুগ এলাকাতে রয়েছে। কোবে বিফ মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্রোমোশন অ্যাসোসিয়েশনের কঠোর নিয়মকানুনের মধ্য দিয়ে এসব গরু লালিত-পালিত হয়।

(৬) বেয়ার স্টেক থেকে বের হয়ে আসা তরলটি রক্ত নয়। মূলত এটি মায়োগ্রোবিন ও পানির একটি মিশ্রণ।

(৭) মাংস খেতে গিয়ে কিছু মানুষ প্রায়ই ঘেমে ওঠেন। এর কারণ, অন্যান্য খাবারের তুলনায় মাংস হজম করতে শরীরের ৭ গুণ বেশি শক্তি খরচ হয়। এ শক্তির যোগান দিতে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। এই অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণ করে শরীরকে ঠান্ডা রাখতেই শরীর থেকে ঘাম নির্গত হয়।

আরও পড়ুন : কলমি শাকের পুষ্টিগুণ ও উপকারিতা

(৮) টিভিতে প্রচার হওয়া পৃথিবীর দীর্ঘতম বিজ্ঞাপনটি ১৩ ঘণ্টার ছিল। আরবি’স নামের বিখ্যাত আমেরিকান ফুড চেইন কোম্পানি তাদের প্রচারণার জন্য একটি গরুর সিনার মাংসের স্মোক কুকিং সরাসরি সম্প্রচার করে।

(৯) ২০১৯ সালে বিজ্ঞানীরা সর্বপ্রথম পৃথিবীর বাইরে মহাকাশে কৃত্রিম মাংস উৎপন্ন করেন। এটি করতে তারা পৃথিবীর একটি গরুর দেহ থেকে কিছু কোষ সংগ্রহ করে নিয়ে যান মহাকাশ স্টেশনে। সেখানে গবেষণাগারে নিয়ন্ত্রিত পরিবেশে কোষগুলোর বিভাজন হতে থাকে। এটি পরিণত হয় একটি ফুল সাইজ স্টেক বানানোর মতো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা