সুস্বাদু দই বড়া 
লাইফস্টাইল

সুস্বাদু দই বড়া

লাইফস্টাইল ডেস্ক: অনেকে দই বড়া খেতে খুব পছন্দ করেন। এই খাবারটি খেতে অনেক বেশি সুস্বাদু। সহজেই ঘরে তৈরি করে খাওয়া যাবে এই দই বড়া। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

আরও পড়ুন: কাঁচা মরিচ সংরক্ষণ করার উপায়

উপকরণ

১) মাষকলাই ডাল আধা কাপ

২) জিরা গুঁড়ো ১ টেবিল চামচ

৩) ধনে গুঁড়ো ১ টেবিল চামচ

৪) গোলমরিচ গুঁড়া আধা চা চামচ

৫) শুকনো মরিচ ৬-৮ টি

৬) পাঁচফোড়ন ১ টেবিল চামচ

৭) বিট লবণ আধা চা চামচ

৮) তেল ১ কাপ

৯) পুদিনা পাতা কুচি ২ চা চামচ

১০) মিষ্টি দই ৩ কাপ

১১) তেঁতুলের ক্বাথ আধা কাপ

১২) লবণ স্বাদমতো

আরও পড়ুন: কলমি শাকের পুষ্টিগুণ ও উপকারিতা

পদ্ধতি

ডাল ৩-৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন। জিরা, ধনে, গোলমরিচ, পাঁচফোড়ন ও শুকনো মরিচ আলাদা আলাদা টেলে একসঙ্গে গুঁড়ো করুন। ডাল শিলপাটায় বেটে নিন। সামান্য পানি দিয়ে ডাল খুব ভালো করে ফেটে বাটিতে পানি নিয়ে ছোট একদলা ডাল পানিতে ফেলুন। ভাসলে আর ফেটতে হবে না।

একটি গামলায় ৬ কাপ পানি ও ২ চা চামচ লবণ মেশান। কড়াইয়ে তেল গরম করুন। অল্প ডাল নিয়ে চ্যাপ্টা আকারের বড়া ভাজুন। ভাজা হলে তেল থেকে তুলে লবণ-পানিতে ছাড়ুন। এভাবে সব ডালের বড়া ভাজুন। দই ফেটুন। ঘন হলে সামান্য পানি দিয়ে ফেটুন। স্বাদমতো লবণ, চিনি ও মসলা মেশান।

দইবড়ায় মিষ্টি দই দিলে চিনির পরিবর্তে তেঁতুল দেবেন। বড়ার পানি নিংড়ে একটা বাটিতে দেয়া যায়। বড়ার ওপর দই ঢালুন। ওপরে গুঁড়ো মসলা ছিটিয়ে দিন। পুদিনাপাতা বা ধনেপাতার কুচি দিন। বড়া ৩-৪ ঘণ্টা ভিজিয়ে রাখবেন। রেফ্রিজারেটরে রাখতে পারেন। এরপর দইবড়ার সঙ্গে তেঁতুলের সস দিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা