ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

গুঁড়া দুধ দিয়ে রসগোল্লা তৈরি

লাইফস্টাইল ডেস্ক : দুধের ছানা দিয়ে রসগোল্লা তৈরি করার কথা আমরা সবাই জানি। গুঁড়া দুধ দিয়ে খুব সহজেই সুস্বাদু রসগোল্লা তৈরি করা যায়, এ কথা কি জানতেন? এর পার্থক্যও খুব বেশি বোঝা যাবে না। অল্প উপকরণে খুব কম সময়েই তৈরি করতে যায় এই রসগোল্লা।

আরও পড়ুন : স্বচ্ছ মুখ পেতে ভরসা রাখুন ১০ টোটকায়

জেনে নিন গুঁড়া দুধ দিয়ে রসগোল্লা তৈরির রেসিপি-

উপকরণ : গুঁড়া দুধ ১ কাপ, পানি ৫ কাপ, ভিনেগার ১/৩ কাপ, ময়দা ১/২ টেবিল চামচ, চিনি ২ কাপ, এলাচ গুঁড়া ১/২ টেবিল চামচ।

আরও পড়ুন : ইংরেজিতে দক্ষতা বাড়াতে যা করবেন

ছানা তৈরি :

একটি পাত্রে গুঁড়া দুধ ও সাড়ে ৩ কাপ পানি ভালো করে মিশিয়ে ৪ থেকে ৫ মিনিট ফুটিয়ে নিন। এরপর এতে ১/৩ কাপ ভিনেগার ও ১/৩ কাপ পানি দিন। এক্ষেত্রে ভিনেগারের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন।

দুধ থেকে ছানা আলাদা হয়ে বেরিয়ে আসলে সাদা রঙের সুতির কাপড়ে ছানাটুকু নিয়ে ঝুলিয়ে রাখুন। ছানার পানি ঝরে গেলে এর সাথে ১/২ টেবিল চামচ চিনি ও এলাচ গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালো করে মথে নিন।

আরও পড়ুন : লিভারের ক্ষতি করে যেসব খাবার!

রসগোল্লা তৈরি :

ছানার মণ্ড থেকে ছোট ছোট বলের মতো তৈরি করে নিন। এরপর একটি বড় হাঁড়িতে ৬ কাপ পানি ও ২ কাপ চিনি দিয়ে সিরা তৈরি করুন।

৫ মিনিট মতো ফোটার পর তাতে ছানার গোল্লাগুলোসহ ঢাকনা দিয়ে ১০ থেকে ১৫ মিনিটের মতো রাখুন। এরপর নামিয়ে আরও ৫ থেকে ৬ ঘণ্টা এভাবে রেখে দিন।

এবার পরিবেশন করুন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা