হলুদ
লাইফস্টাইল

হলুদের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: ব্রণ হলে তা যে কেবল অস্বস্তিকর তাই নয়, এটি মুখের সৌন্দর্যও নষ্ট করে। তাইতো ব্রণ ঢাকতে মেকআপের আস্তরণ আরও পুরু করে ফেলে অনেক মেয়ে। এতে সমস্যা কমে না, বরং বেড়ে যেতে পারে।

আরও পড়ুন: ঘামাচি দূর করার উপায়

ব্রণ দূর করার জন্য প্রাকৃতিক উপায়ের বিকল্প নেই। সেজন্য ঘরে বসেই নিতে হবে ত্বকের যত্ন। স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন নিলে ব্রণসহ অনেক সমস্যাই দূর করা সম্ভব। এক্ষেত্রে একটি কার্যকরী উপাদান হলো হলুদ। এটি ব্রণ দূর করতে দারুণ উপকারী। চলুন জেনে নেওয়া যাক ব্রণ দূর করতে হলুদের ব্যবহার-

১. ব্রণের দাগ দূর করে: আপনার মুখে ব্রণ বা যেকোনো দাগ-ছোপ থাকলে তা দূর করার জন্য কার্যকরী একটি উপাদান হতে পারে হলুদ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, হলুদে থাকা অনেক উপাদান ত্বকের দাগ দূর করতে দারুণ কার্যকরী। সেইসঙ্গে ব্রণ থেকে মুক্তি পেতেও সাহায্য করে এই উপাদান। লেবুর রসের সঙ্গে হলুদ মিশিয়ে ত্বকে ব্যবহার করুন। এভাবে মিনিট দশেক অপেক্ষা করে এরপর ধুয়ে ফেলুন।

২. রোদ ও সংক্রামক রোগ থেকে দূরে রাখে: ত্বককে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ থেকে দূরে রাখতে কাজ করে হলুদ। সেইসঙ্গে রোদের অতিবেগুনি আলোকরশ্মি থেকে ত্বকে রক্ষা করতেও হলুদের জুড়ি মেলা ভার। এছাড়া ত্বকের প্রদাহ দূর করতেও সমান কার্যকরী এই উপাদান। ত্বককে সংক্রামক ব্যধি থেকে দূরে রাখার জন্য হলুদের সঙ্গে নারিকেল তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। চাইলে নিমপাতা বেটেও মিশিয়ে নিতে পারবেন। এতে বেশি উপকার পাবেন।

৩. বলিরেখা দূর করে ও ত্বককে উজ্জ্বল করে: অনেকেরই অল্প বয়সে ত্বকে বলিরেখা পড়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে বাঁচতে হলুদ ব্যবহার করতে পারেন। এতে বলিরেখা দূর হওয়ার পাশাপাশি ত্বক উজ্জ্বল হবে। সেজন্য হলুদের সঙ্গে মধু মিশিয়ে মুখের ত্বকে ব্যবহার করুন। এভাবে সপ্তাহে একদিন ব্যবহার করলে উপকার পাবেন।

৪. হলুদের কয়েকটি প্যাকের: হলুদের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে তা গলা ও মুখে ব্যবহার করতে পারেন। এরপর প্যাকটি শুকিয়ে এলে পানি দিয়ে ধুয়ে নিন। ত্বকে সংক্রমণ দেখা দিলে হলুদ ও নারকেল তেল মিশিয়ে তা লাগিয়ে রাখতে পারেন। অলিভ অয়েলের সঙ্গে হলুদ মিশিয়ে ব্যবহার করলে তা ত্বক সতেজ রাখতে সাহায্য করে। এছাড়াও হলুদ, লেবুর রস ও মধু মুখে লাগিয়ে ধুয়ে নিলে ত্বকের নিষ্প্রাণ ভাব দূর হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা