ছবি : সংগৃহিত
বাণিজ্য

বাংলাদেশ নিজস্ব ডেবিট কার্ড চালু করবে

নিজস্ব প্রতিবেদক : ব্যাংকিং খাতে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বাড়ছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে লেনদেন করতে ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা দিচ্ছে।

আরও পড়ুন : সার কিনবে সরকার

বাংলাদেশ নিজস্ব ডেবিট কার্ড চালু করতে যাচ্ছে। নিজস্ব ডেবিট কার্ড চালু করতে আমরা খুব কাছাকাছি চলে এসেছি বলেও জানান তিনি।

বুধবার (২৪ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে 'ব্যাংকিং অন ডিজিটাল ট্রান্সফরমেশন’ সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন এবিবির চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর. এফ. হোসেন, এবিবির বোর্ড অব গভর্নরস এবং বিভিন্ন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তারা।

আরও পড়ুন : বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আব্দুর রউফ তালুকদার বলেন, বর্তমানে ভিসা, মাস্টার কার্ড এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো দেশের ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে লেনদেন করতে ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা দিচ্ছে। এর মাধ্যমে তারা লভ্যাংশ হিসেবে প্রতিবছর দেশ থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে। বাংলাদেশের নিজস্ব ডেবিট কার্ড চালু হলে কার্ডভিত্তিক লেনদেনে বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমে আসবে।

গভর্ণর বলেন, ব্যাংকিং খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্পোরেট সুশাসন ও খেলাপি ঋণ। এর সমাধানে আমাদের প্রয়োজন ব্যাংকিং আচরণে নৈতিকতার চর্চা, ব্যাংক কর্মীদের প্রশিক্ষণ ও সুশাসন নিশ্চিত করা।

আরও পড়ুন : পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত

এক্ষেত্রে ব্যাংকিং নীতিমালার বাস্তবায়ন ও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের শক্তিশালী ভূমিকা খেলাপি ঋণের সমস্যার একমাত্র সমাধান হতে পারে বলেও জানান তিনি।

আব্দুর রউফ তালুকদার বলেন, ব্যাংকারদের বিষয়ে সচেতন করতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী ২০২৭ সালের মধ্যে ব্যাংক খাতের সব ধরনের লেনদেন ৭৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন : ১৩ ধরনের জ্বালানি তেলে কর কমছে

তিনি আরও বলেন, বর্তমানে অধিকাংশ ব্যাংকেরই কোর ব্যাংকিং সল্যুশন সফটওয়্যার ব্যবহার করছে। এখন চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে চলে আসায় ব্যাংকিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়বে।

সেই সঙ্গে ব্যাংকিং খাতে নতুন যে ঝুঁকি তৈরি হচ্ছে তার জন্য ব্যাংকগুলো আরো প্রস্ততি নিতে গুরুত্ব দিতে হবে বলেও জানান গভর্ণর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা