ছবি : সংগৃহিত
বাণিজ্য

চট্টগ্রামে পেঁয়াজের সেঞ্চুরি!

নিজস্ব প্রতিবেদক : বন্দরনগরী চট্টগ্রাম ও জেলার সর্বত্র মজুত থাকা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ। অপরদিকে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে।

আগামীতে আমদানি না হলে নিত্যপ্রয়োজনীয় এই খাদ্য পণ্যটির দাম আরও বাড়তে পারে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজার ঘুরে পেঁয়াজ এমন উচ্চমূল্যে বিক্রির চিত্রই দেখা মিলেছে।

সরেজমিনে চট্টগ্রাম নগরীর বহদ্দার হাট কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, মোটামুটি ভালোমানের ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। বাজারের অধিকাংশ দোকানেই পেঁয়াজ ১০০ টাকা কেজি দরেই বিক্রি করতে দেখা গেছে। এছাড়া অতি ছোট সাইজের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে।

বহদ্দার হাট কাঁচা বাজারের মুদি দোকানদার আবদুল মান্নান জানান, পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ কেনা পড়ছে ৮৫ থেকে ৮৭ টাকা। এর সঙ্গে পরিবহন খরচ যোগ হচ্ছে। ফলে ১০০ টাকার কমে পেঁয়াজ বিক্রি করলে লোকসান গুণতে হবে।

একই বাজারের সারওয়ার আলম নামের অপর এক ব্যবসায়ী জানান, ভালো মানের পেঁয়াজের কেজি এখন খুচরা পর্যায়ে ১০০ টাকা। এর কমে বিক্রির কোনো সুযোগ নেই। পেঁয়াজ আমদানি না হলে দাম আরও বাড়বে।

এদিকে সকালে চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে খবর নিয়ে জানা গেছে, মজুত থাকা ভারতীয় পেঁয়াজ পাইকারিতে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮৩ থেকে ৮৬ টাকা দরে। দেশিয় পেঁয়াজের মূল্য পাইকারিতে ৭০ টাকা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক জানান, পেঁয়াজসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঠেকাতে বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালানো হচ্ছে। জরিমানা করার পাশাপাশি বাজার মনিটরিং অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।

তিনি আরও জানান, বাজারে পাইকারি এবং খুচরা ব্যবসায়ীর মধ্যে মধ্যসত্ত্বকারী একটা সিন্ডিকেট আছে। যারা পণ্যের দাম বৃদ্ধিতে অনেকাংশে দায়ী। এখানে ডিমান্ড অর্ডার (DO) এর মাধ্যমে শুধুমাত্র ১টি ক্রয় রশীদই বিক্রি হয় ১০ জনের অধিকের কাছে।

আমরা বিভিন্ন ট্রেডিংয়ের দোকান থেকে ৬০০’র বেশি মধ্যসত্বভোগীদের নাম এবং মোবাইল নম্বর সংগ্রহে নিয়েছি। যাদের মাধ্যমে একটি পণ্যের দাম হাত বদল হয়ে বাড়তে থাকে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা