ফাইল ছবি
বাণিজ্য

বুধবার থেকে চৌকি দিয়ে দোকান বসানো হবে

সান নিউজ ডেস্ক: বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি জানিয়েছে, বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটের ধ্বংসস্তূপ সরানো শেষে আগামী বুধবার থেকে দোকান বসানো হবে।

আরও পড়ুন: প্রথম আলো গণতন্ত্রের শত্রু

সোমবার (১০ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় সাংবাদিকদের এ তথ্য জানান সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।

তিনি বলেন, শুক্রবার থেকে পুড়ে যাওয়া মালামাল সরানো এবং পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। আজকে পুরো বঙ্গবাজারে পরিচ্ছন্নতার কাজ চলছে। আগামীকালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। বুধবার দুপুর ১২টায় আমরা ব্যবসায়ীদের দোকান নিয়ে বসাবো। সবাই সাড়ে তিন ফুট ও পাঁচ ফুট পরিমাণ একটা করে দোকান পাবে। নির্দিষ্ট আয়তনের চৌকি তৈরির কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, যাদের দুটি কিংবা পাঁচটি দোকান ছিল তারাও একটি করে দোকান পাবে। অস্থায়ীভাবে বসানো দোকান উদ্বোধনের জন্য মেয়র মহোদয়কে আমরা অনুরোধ করেছি। তার মাধ্যমেই আমরা এখানে বুধবার দোকান বসাবো।

আরও পড়ুন: ভারতে গাছচাপায় নিহত ৭

ব্যবসায়ীদের তালিকার বিষয়ে এসময় তিনি বলেন, আমরা সিটি করপোরেশনকে ২ হাজার ৯৬১ জনের একটি তালিকা দিয়েছি। আজকের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা দিতে বলেছেন মেয়র মহোদয়। আশা করি আজকের মধ্যে এই পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হয়ে যাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা