ছবি-সংগৃহীত
বাণিজ্য

ক্ষতিগ্রস্তদের ২০ লাখ টাকা দিল আপন জুয়েলার্স

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০ লাখ টাকা দিলেন আপন জুয়েলার্সের মালিক গুলজার আহমেদ।

আরও পড়ুন: ভারতে ২ বাংলাদেশি আটক

এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে অন্য ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান জানান তিনি। সোমবার (১০ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান কেন্দ্রে চেক হস্তান্তর করেন তিনি। এসময় অনুদানের চেক গ্রহণ করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

আপন জুয়েলার্সের মালিক গুলজার আহমেদ বলেন, আমার এক ভাই দেশের বাইর থেকে ফোন দিয়ে বললেন ঈদে আমি অন্য একটি দেশে ঘুরতে যেতাম। ঘুরতে যাওয়ায় যেই টাকা খরচ হতো সেই টাকা আমি বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দিতে চাই। পরে আমাদের পরিবার থেকেও সিদ্ধান্ত নিলাম আমরাও ঈদে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। সেই টাকা আমরা এবার ঘুরতে না গিয়ে ব্যবসায়ীদের দিয়ে দেবো। পরিবারের ঘুরতে যাওয়ার খরচটাই ব্যবসায়ীদের দিয়েছি। ২০ লাখ টাকার একটি চেক দিয়েছি।

আরও পড়ুন: জলদস্যুদের হামলায় জেলে নিহত

তিনি বলেন, ব্যবসায়ীদের বিপদে অন্যরা না আসলেও ব্যবসায়ীদের অন্তত এগিয়ে আসা উচিত। দেশে অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছে। আমি আহ্বান জানাবো এবার আপনাদের ঈদের ঘুরতে যাওয়ার যেই খরচ সেটা ব্যবসায়ীদের দিয়ে সহযোগিতা করুন। ঈদের কেনাকাটা কমিয়ে তাদের সহযোগিতা করলে তারা হয়তো কিছুটা ঘুরে দাঁড়াতে পারবে।

এদিকে আজ সকালে আরও দুই নারী ৯১ লাখ টাকা অনুদান দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। এছাড়া অনেকেই ২ হাজার, ৫ হাজারসহ বিভিন্ন ধরনের অনুদান পাঠাচ্ছেন বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা