ছবি: সংগৃহীত
বাণিজ্য

পোড়া টাকা নিয়ে যা করবেন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংকের শাখায় ছেঁড়াফাটা টাকা পরিবর্তনের সুযোগ রয়েছে।

আরও পড়ুন : ৪০০ অভিবাসী নিয়ে ভাসছে নৌকা

সেক্ষেত্রে কোনো ব্যক্তি ছেঁড়াফাটা টাকা নিয়ে গেলে টাকার ৫১-৭৫ শতাংশ অবশিষ্ট থাকলে ৫০ শতাংশ টাকা মালিক ফিরে পান। আর ৭৬-৯০ শতাংশ অবশিষ্ট থাকলে মালিক ৭৫ শতাংশ পেয়ে থাকেন। ৯০ শতাংশের বেশি থাকলে টাকার মালিক পুরো টাকাই পেয়ে থাকেন।

কিন্তু পোড়া টাকার ক্ষেত্রে টাকার মালিক ব্যাংক থেকে সাথে সাথেই পাবেন না। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত টাকার তথ্য ও প্রমাণসহ বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করতে হবে। এরপরই বিষয়টি বিশেষ বিবেচনায় আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

আরও পড়ুন : ঈদে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে মালামালের সাথে ড্রয়ার ভর্তি টাকা পুড়ে যাওয়ার পর সেখানকার ২ ব্যবসায়ী প্রয়োজনীয় ফর্মালিটি মেনে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি বিভাগে আবেদন করেছেন।

আগুনে পোড়া টাকা পরিবর্তন করার জন্য করা আবেদনটি গ্রহণ করেছে সংশ্লিষ্ট বিভাগ। এ বিষয়ে শুনানির জন্য দিনও ধার্য করা হয়েছে।

আরও পড়ুন : রাজধানী সুপার মার্কেটটি ঝুঁকিপূর্ণ

বাংলাদেশ ব্যাংকের ‘নোট রিফান্ড রিকুইজিশন-২০১২’ নীতিমালা অনুসরণ করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ভাষ্য মতে, কোনো টাকার অর্ধেক পুড়লেই সে টাকা পরিবর্তনের কোনো সুযোগ নেই। এতে পুরো টাকাই বাতিল বলে গণ্য হবে। যদি অর্ধেকের কম পোড়ে সে ক্ষেত্রে অবশিষ্টাংশ আনুপাতিক হারে ফেরত পাবেন।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অর্থাৎ পোড়া টাকার ৫১-৭৫ শতাংশ অবশিষ্ট থাকলে ৫০ শতাংশ পাবেন মালিক, ৭৬-৯০ শতাংশ অবশিষ্ট থাকলে পাবেন ৭৫ শতাংশ। এক্ষেত্রে পোড়া টাকার প্রমাণসহ আবেদনের ভিত্তিতেই টাকা ফেরত পাবেন মালিক।

তবে এ জন্য সংশ্লিষ্ট থানায় একটি জিডি করতে হবে। আর গ্রাম এলাকা হলে জিডির পাশাপাশি ইউনিয়ন চেয়ারম্যানের প্রত্যয়নপত্র ও টাকার প্রমাণসহ বাংলাদেশ ব্যাংকের কারেন্সি বিভাগে আবেদন করতে হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা