ছবি-সংগৃহীত
বাণিজ্য

রাজধানী সুপার মার্কেটটি ঝুঁকিপূর্ণ

সান নিউজ ডেস্ক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, রাজধানী সুপার মার্কেটটিও ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন: আমিরাতে টিকটক করে ৫ প্রবাসী গ্রেফতার

রোববার (৯ এপ্রিল) মার্কেটটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ কথা জানান।

ফায়ার সার্ভিসের ঢাকা সদর জোন-১-এর উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, অগ্নিকাণ্ডের ঝুঁকি কম-বেশি সব মার্কেটেই আছে। তবে যেসব মার্কেটে দাহ্যবস্তু রয়েছে সেসব মার্কেটে আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। রাজধানী সুপার মার্কেটটিতেও আগুন লাগলে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ১০ মিনিটেই পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়বে। মার্কেটটিতে ফায়ার এক্সটিংগুইশার (নির্বাপক) ছাড়া আগুন নেভানোর জন্য আর কিছু নেই।

আরও পড়ুন: তারেক-জোবায়দার মামলার সিদ্ধান্ত বৃহস্পতিবার

তিনি বলেন, মার্কেটটির ইলেকট্রিক লাইনের অপরিকল্পিত সংযোগ ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। তবে পূর্বের অবস্থা থেকে অনেক সরে এসেছে তারা। এরই মধ্যে ২ লাখ লিটার পানি মজুতের ট্যাংক নির্মাণ করেছে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, ঢাকা শহরের অনেক মার্কেট ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঠাঁটারীবাজারের একটা মার্কেট আছে, রাজধানী সুপার মার্কেট, নিউ মার্কেট, চকবাজার মার্কেটসহ অনেক মার্কেট আছে। ঢাকার বেশিরভাগ মার্কেটই আমাদের চোখে ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন: কালবৈশাখী ছাড়া গরম কমবে না!

এ বিষয়ে রাজধানী সুপার মার্কেট মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব নেওয়ার পর ফায়ার সেফটি নিশ্চিতে বেশকিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যার মধ্যে কিছু কাজ এখনও চলমান। নতুন যেসব প্রস্তাবনা ফায়ার সার্ভিস দিয়েছে সেটা দ্রুত বাস্তবায়ন করার কথাও জানায় তারা।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন মার্কেট ও ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করছে ফায়ার সার্ভিস। পরিদর্শন শেষে ঝুঁকি ও করণীয় সম্পর্কেও পরামর্শ দিচ্ছে তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা