সংগৃহীত
সারাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আবুল কালাম (২৪) নামের বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

আরও পড়ুন : মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা নিহত ২

শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে পাটগ্রাম সীমান্তের ৮৪৮ নাম্বার পিলারে ৯ নম্বর সাব পিলার এলাকায় এই ঘটনা ঘটে। এই নিয়ে গত এক মাসে লালমনিরহাট সীমান্তে বিএসএফ গুলিতে ৩ বাংলাদেশি নিহতের ঘটনা ঘটলো।

নিহতের পরিচয়, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝলঙ্গি পকেট এলাকার অপির উদ্দিনের ছেলে আবুল কালাম।

জানা যায়, পাটগ্রাম সীমান্তের ৮৪৮ নাম্বার মেইন পিলারের ৯ নম্বর সাবপিলার এলাকা দিয়ে ভারতীয় সীমানার ঝলঙ্গি পকেট পাড়ায় একদল বাংলাদেশি চোরাচালানের উদ্দেশ্য যায়। এই সময় ভারতীয় সীমানায় দায়িত্বরত ১৬৯ ডুরাডাবড়ী বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়েন। এতে আবুল কালাম নামের একজন গুরুতর ভাবে আহত হয়। এর পরে তার সহযোগীরা তাকে চিকিৎসার জন্য পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন : ব্রহ্মপুত্র নদীতে ডুবে নিহত ১

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, শ্রীরামপুরের ঝালাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি মারা গেছেন। নিহতের লাশ লালমনিরহাট হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

সান নিউজ/এমএইচ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা