সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁও বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ 

ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রচন্ড তাপদাহে জনজীবন যখন বিপন্ন হওয়ার পথে তখন সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে এবং বৃষ্টির আশায় ইসতেস্কার নামায় আদায় করা হয়েছে।

আরও পড়ুন : কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় জেলার রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে সম্মিলিত ইমাম ওলামা মাশায়েখের আয়োজনে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে অংশ নেয় পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লবসহ কয়েকশত মানুষ । এ নামাজে ইমামতি করেন উত্তরবঙ্গের খ্যাতিমান মাওলানা আব্দুল্লাহীল বাকী।

নামাজে মুসল্লীরা নিজের পাপতাপের জন্য সৃষ্টিকর্তার দরবারে হাত তুলে মোনাজাত করেন এবং দাবদাহ থেকে প্রাণীকূল ও কৃষিজ ফসলাদিকে টিকিয়ে রাখতে সৃষ্টিকর্তার রহমত কামনা করা হয়।

আরও পড়ুন : গৃহবধূর স্যালোয়ার থেকে ইয়াবা উদ্ধার

নামাজে অংশ গ্রহণ করে সহকারী শিক্ষক জিয়াউর রহমান বলেন,আল্লাহর কাছে ফরিয়াদের অংশ হিসাবে এ নামাজ আদায় করা হলো। হাদিসে আছে আমাদের নবী রাসুলেরা বৃষ্টির জন্য এ নামাজ আদায় করতো। সেই ধারাবাহিকতায় এ নামাজ আদায় করা হলো। একইভাবে ব্যবসায়ী ইউসুফ আলী বলেন, বেলা বাড়ার সাথে সাথে মার্কেটে লোকজন কমে যায়। এ জন্য বেচাকেনাও কম। সূর্য়ের তাপদাহে মানুষ বাড়ী থেকে তেমন বের হচ্ছে না। তাই বৃষ্টির প্রার্থনায় এ নামাজে অংশ গ্রহণ করেছি।

বিশেষ করে শ্রমজীবি মানুষেরা পড়েছে সবচেয়ে বেশি বেকায়দায়। প্রচন্ড গরমে তাদের কাজকর্ম করা কঠিন হয়ে পড়ছে। সামান্য কাজ করেই হাপিয়ে পড়ছেন শ্রমিকরা। অনাবৃষ্টিতে গ্রাম গঞ্জের রাস্তাঘাট ধুলোবালুতে ভরে গেছে।শিশু ও বৃদ্ধরা বিভিন্ন রোগ ব্যধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

আরও পড়ুন : ব্রহ্মপুত্র নদীতে ডুবে নিহত ১

উল্লেখ্য, বৃহস্পতিবার জেলার সালন্দর কামিল মাদরাসা মাঠ,বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ মাঠে শত শত মুসল্লীর অংশ গ্রহনে ইসতিস্কার ২ রাকাত নামাজ আদায় করা হয়।

শনিবার জেলায় একাধিক স্থানে ইসতিস্কার নামাজ আদায়ের পরিকল্পনার কথা জানা গেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা