সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম শরিফ (৩৬) নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত

শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৫ টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে পেশাগত দায়িত্বপালন শেষে কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের তাঁতিবন্ধ এলাকায় জেটিআই এর সামনে পাখিভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে শরিফ মারাত্নক আহত হয়।

শরিফ মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের গেটপাড়া গ্রামের মৃত নাদের আলী মন্ডলের ছেলে। সে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদীতে ডুবে নিহত ১

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের তাঁতিবন্ধ এলাকায় জেটিআই এর সামনে পাখিভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে সাংবাদিক শরিফুল মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়েছে।

মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ জানান, সড়ক দূর্ঘটনায় সাংবাদিক শরিফুল ইসলাম শরিফের মৃত্যু হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা