সংগৃহীত ছবি
সারাদেশ

ব্যাংকের ভল্ট থেকে টাকা উধাও, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় কাশিনাথপুর অগ্রণী ব্যাংক শাখার ভল্ট থেকে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ব্যাংকের প্রধান তিন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: দায়িত্বরত অবস্থায় পুলিশের মৃত্যু

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে কাশিনাথপুর অগ্রণী ব্যাংক শাখা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। দিনভর জিজ্ঞাসাবাদ করে নানা তথ্য-উপাত্ত সংগ্রহের শেষে রাতে সাঁথিয়া থানায় নেয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর এলাকার মৃত জান বক্সের ছেলে আবু জাফর, ব্যাংকের ব্যবস্থাপক হারুন বিন সালাম এবং বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামের মৃত শুশীল চক্রবতীর্র ছেলে সুব্রত চক্রবতী। ব্যাংক শাখা ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন

আরও পড়ুন: ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

সাঁথিয়া থানা এবং অগ্রণী ব্যাংক সূত্রে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় এবং পাবনা আঞ্চলিক শাখা হতে ৫ জন কর্মকর্তা বৃহস্পতিবার(২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে কাশিনাথপুর শাখায় অডিট করতে আসেন। অডিট শেষে দেখা যায় সেখানে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকার আর্থিক গড়মিল দেখা যায়। এর পরে অডিট কর্মকর্তারা সাঁথিয়া থানাকে অবহিত করলে পুলিশ অভিযুক্ত ঔ তিন ব্যাংক কর্মকরতাকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফ বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সাঁথিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ব্যাংকের তিন কর্মকর্তাকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। অর্থ আত্মসাৎ ও অন্যান্য বিষয়ে দুদক প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।

সান নিউজ/এমএইচ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা