বাণিজ্য

টানা চতুর্থবারের মতো সেরা হ্যান্ডসেট ব্র্যান্ড স্যামসাং

বিজ্ঞপ্তি: আবারও বিজয়ীর আসনে স্যামসাং। জনপ্রিয় এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটিকে টানা চতুর্থবারের মতো দেশের ‘নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড’ হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ানে আয়োজিত ‘ব্র্যান্ডফেস্ট ২০২১’ অনুষ্ঠানে স্যামসাংকে তাদের শ্রেষ্ঠত্ব এবং প্রতিশ্রুতিবদ্ধতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের বিজয়ী ঘোষণা করা হয়।

২০২১ প্রায় সকল প্রকার বৃহৎ শিল্প এবং নির্মাতাদের জন্য একটি কঠিন বছর ছিল। উচ্চ সংক্রমণশীল করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং বিশ্বজুড়ে লকডাউনের কারণে অনেক বড় বড় প্রতিষ্ঠানকেও টিকে থাকার জন্য লড়াই করতে হয়েছে। এই পরিস্থিতিতে স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, কারণ জনবল, উৎপাদন, সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই চেইন) ব্যাহত হওয়ার পাশাপাশি গবেষণার মাধ্যমে উদ্ভাবন ও নতুন নতুন বাজার তৈরিও এ সময়ে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সকল প্রতিকূলতা সত্ত্বেও চলমান পরিস্থিতিতে স্যামসাং বাজারে টিকে থাকতে সক্ষম হয়েছে, এবং তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে উল্লেখযোগ্য ব্যবসায়িক পুনরুদ্ধারের মাধ্যমে নিজেদের লক্ষ্যমাত্রা সমূহ পূরণ করেছে।

দক্ষিণ কোরিয়া ভিত্তিক শীর্ষস্থানীয় ব্র্যান্ডটি এর দীর্ঘস্থায়ীত্ব, গ্রাহক-সেবার মান এবং ব্যয়সুলভতার কারণে বাংলাদেশের ভোক্তাদের মাঝে বিশেষভাবে জনপ্রিয়। বাজারে প্রতিনিয়ত বিভিন্ন ধরণের হ্যান্ডসেট নিয়ে আসছে স্যামসাং, যা সকল বয়সী ও শ্রেণির ক্রেতাদের চাহিদা পূরণ করে। এই সময়োপযোগী ব্যবসায়িক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে ২০১৮ সাল থেকে স্যামসাংকে টানা এই সম্মাননা প্রদান করে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। বাজার গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসন দেশব্যাপী জরিপ পরিচালনার মাধ্যমে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম অ্যাওয়ার্ডের জন্য উপযুক্ত দেশের শীর্ষ ব্র্যান্ডগুলোকে নির্বাচন করে থাকে।

এ বছরের শুরুতে স্যামসাং নিজেদের স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড থ্রি এবং ফ্লিপ থ্রি এর মাধ্যমে ব্যবহারকারীদের বহুল প্রত্যাশিত গ্যালাক্সি ফোল্ডেবলস নিয়ে এসেছে, যা ব্যাপক গ্রাহকপ্রিয়তা লাভ করেছে। এছাড়াও, আকর্ষণীয় বৈশিষ্ট্যের সাথে ব্যয়সাশ্রয়ী মূল্যের স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের সেটগুলো কন্টেন্ট নির্মাতাদের মাঝে সাড়া ফেলে দিয়েছে।

স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘আমাদের প্রচেষ্টা সবসময় উদ্দেশ্য-নির্ভর হয়ে থাকে, এবং সেই উদ্দেশ্য হল গতকালের চাইতে ভালো করা। বাংলাদেশে এমন একটি বিশ্বস্ত কাস্টমার বেইস পেয়ে স্যামসাং গর্বিত, যে কারণে আমাদের পক্ষে মহামারীর দূর্দশার মধ্য দিয়েও টিকে থাকার প্রচেষ্টা চালানো সম্ভব হয়েছিল। আমরা আমাদের মান বজায় রাখতে পেরেছি, এবং আমাদের প্রচেষ্টাগুলো আবারো স্বীকৃত হয়েছে। আমাদের প্রতিশ্রুতিবদ্ধতাকে স্বীকার করার জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে ধন্যবাদ, সেইসাথে আমাদের সমস্ত গ্রাহক, পার্টনার, কর্মচারী এবং অন্যান্য অংশীজনদের প্রতিও রইল কৃতজ্ঞতা।’


সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা