বাণিজ্য

জেএমআই সিরিঞ্জের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন 

নিজস্ব প্রতিবেদক: ২০২০-২১ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। টাকার অঙ্কে যা ৬ কোটি ৬৩ লাখ। পুঁজিবাজারে তালিকাভূক্ত চিকিৎসা সরঞ্জাম খাতের প্রতিষ্ঠানটির ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ।

বুধবার (২৯ ডিসেম্বর) ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা। এসময় নগদ লভ্যাংশ অনুমোদনসহ মোট আটটি আলোচ্যসূচি (এজেন্ডা) অনুমোদিত হয়।

এসময় জানানো হয়, ২০২০-২১ অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা শূন্য ৩ পয়সা। আগের অর্থবছরে যা ছিলো ৪ টাকা ৩৫ পয়সা। গত ৩০ জুন, ২০২১ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২২ টাকা ৭০ পয়সা।

২০১৬-১৭ অর্থবছর থেকে প্রতিবছর ৩০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়ে আসছে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। সভায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান বলেন, টানা পাঁচ বছর ধরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়ে আসছি আমরা। আগামী বছরগুলোতে আরও বড় লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
জেএমআই সিরিঞ্জ পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৪১ কোটি ৫৩ লাখ টাকা লভ্যাংশ হিসেবে বিনিয়োগকারীদের প্রদান করেছে বলেও জানান তিনি।

সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, ‘ইতোমধ্যে আমরা আমাদের কারখানায় উৎপাদন ক্ষমতা বাড়ানোয় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি, কার্যক্রম চলছে। এর ফলে, সামনের বছর থেকে আমাদের নিয়মিত উৎপানের সঙ্গে প্রতি মাসে আরও ৯০ লাখ সিরিঞ্জ যোগ হবে। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশের চাহিদা মাথায় নিয়েই আমরা উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এরইমধ্যে আগামী অর্থবছরের জন্য নেপাল, ইউনিসেফসহ বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে সিরিঞ্জ ক্রয়ের আগ্রহপত্র-ক্রয়াদেশ পেতে শুরু করেছি আমরা।’

এজিএমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক আব্দুল হক, এটিএম সেরাজুল সালেকিন চৌধুরী এবং মুস্তাফিজুর রহমান, জাপানের নিপ্রো কর্পোরেশন মনোনীত পরিচালক কাটসুহিকো ফুজি এবং হিসাও নাকামোরি, পরিচালক (অর্থ) হিরোশি সাইতো, জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা রনজিৎ চক্রবর্তী এবং কোম্পানি সচিব মোহাম্মদ তারেক হোসেন খান।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা