বাণিজ্য

ঋণ পরিশোধে শুধু ছোটরা এবার সুবিধা পাবে 

নিজস্ব প্রতিবেদক: করোনার প্রভাব মোকাবিলায় ঋণ পরিশোধে আর ঢালাও সুবিধা না থাকলেও ছোট উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ঋণের ২৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ পরিশোধ করলেও খেলাপি হবে না ক্ষুদ্র উদ্যোক্তারা। এই সুবিধা কেবল কুটির শিল্প, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি খাত, অর্থাৎ ছোট উদ্যোক্তাদের জন্য।

চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ঋণের ২৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ পরিশোধ করলেও খেলাপি হবে না ক্ষুদ্র উদ্যোক্তারা। এই সুবিধা কেবল কুটির শিল্প, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাত, অর্থাৎ ছোট উদ্যোক্তাদের জন্য।

এ ছাড়া বিশেষ সুবিধা পাওয়া ছোট ঋণে দেড় শতাংশ অতিরিক্ত নিরাপত্তা সঞ্চিতি রাখতে হবে। অন্যান্য ঋণে ব্যাংকগুলোকে অতিরিক্ত ২ শতাংশ নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করার নিয়ম রয়েছে।

বুধবার ( ২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘ব্যাংকগুলোকে সিএমএসএমই খাতে ঋণ দিতে উৎসাহিত করার লক্ষ্যে এ খাতে বিতরণকৃত ঋণের বিপরীতে অতিরিক্ত প্রভিশন হিসেবে ২ শতাংশের পরিবর্তে ১ দশমিক ৫ শতাংশ সংরক্ষণ করা যাবে’।

এতে আরও বলা হয়, ‘সিএমএসএমই খাতে বিতরণকৃত ঋণের বিপরীতে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রদেয় কিস্তির ২৫ শতাংশের পরিবর্তে ন্যূনতম ১৫ শতাংশ আদায় হলে উক্ত ঋণ অশ্রেণীকৃত হিসেবে দেখানো যাবে। এ ঋণের ওপর আরোপিত সুদ ব্যাংকগুলো আয় খাতে স্থানান্তর করতে পারবে।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা