সংগৃহিত ছবি
জাতীয়

ফের বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

নিজস্ব প্রতিবেদক: টানা তৃতীয় বারের মতো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়িয়েছে সরকার। এতে আরও ৬০ দিনের জন্য সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বৃদ্ধি করে একটি একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

আরও পড়ুন: মাগুরার শিশুর মৃত্যুতে ড. ইউনূসের শোক

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সম পদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের দেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হলো। এই ক্ষমতা আগামী শনিবার (১৫ মার্চ) থেকে পরবর্তী ৬০ দিনের জন্য দেয়া হয়েছে।

সর্বশেষ গত (১৩ জানুয়ারি) সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ ২ মাস বাড়ানো হয়েছিলো। শুক্রবার এই মেয়াদ শেষ হচ্ছে। এর আগেই নতুন করে মেয়াদ বাড়ানো হলো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা