ছবি: সংগৃহীত
অপরাধ

নোয়াখালীতে ২ মাদকসেবীর কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় ২ মাদকসেবীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের ১০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: স্ত্রীর সম্পদের তথ্য গোপন করলেন প্রার্থী

দন্ডপ্রাপ্ত আবুল হোসেন (৬১) সদর উপজেলার ধর্মপুর গ্রামের সেকান্দার মিয়ার ছেলে ও মো. মোহন (২৬) নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজ মিয়ার ছেলে।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ বিন আখন্দ এ দণ্ডাদেশ দেন।

আরও পড়ুন: ৩৪ কেজি সোনাসহ আটক ৪

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আব্দুল হামিদের নেতৃত্বে সদর উপজেলার ধর্মপুর গ্রামে অভিযান চালানো হয়।

অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ মাদকসেবী আবুল হোসেন ও মোহনকে (২৬) আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা