টেকলাইফ

স্যামসাং ও অ্যাপেক্স নিয়ে এলো দুর্দান্ত অফার

সান নিউজ ডেস্ক: শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং সম্প্রতি অ্যাপেক্স ফুটওয়্যারের সাথে অংশীদারিত্বে একটি অফার চালু করেছে। এ অফারটি আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে, স্যামসাংয়ের অনুমোদিত দোকান থেকে ১৬ হাজার টাকার বেশি মূল্যের যেকোন স্যামসাং হ্যান্ডসেট ক্রয়ে ক্রেতারা একটি কুপন পাবেন। এ কুপনটি নিয়ে অ্যাপেক্স বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্ক এর স্টোরে গিয়ে ২৫০০ টাকা বা তার বেশি মূল্যের জুতা ক্রয়ে ক্রেতারা ৫০০ টাকা ছাড় সুবিধা পাবেন।

অন্যদিকে, অ্যাপেক্স বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্ক এর স্টোর থেকে সর্বনিন্ম ২৫০০ টাকা মূল্যের জুতা ক্রয়ে ক্রেতারা একটি কুপন পাবেন। এ কুপনটি নিয়ে স্যামসাংয়ের অনুমোদিত দোকান থেকে ১৬ হাজার টাকার বেশি মূল্যের হ্যান্ডসেট ক্রয় করলে ক্রেতারা ৫ শতাংশ ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। কুপনগুলোর মেয়াদ থাকবে ১৫ মার্চ পর্যন্ত।

এ নিয়ে স্যামসাং মোবাইলের হেড অব বিজনেস জনাব মূয়ীদুর রহমান বলেন, অ্যাপেক্সের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত; কারণ এর মাধ্যমে আমাদের ক্রেতারা হ্রাসকৃত মূল্যে তাদের পছন্দানুযায়ী হ্যান্ডসেট ও জুতা কিনতে পারবেন। ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য এ অংশীদারিত্বটি সহায়ক হবে বলে আমরা প্রত্যাশা করছি।

এ প্রসঙ্গে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এর হেড অফ মার্কেটিং সাগ্নিক গুহা বলেন, এ অংশীদারিত্বের ফলে আমাদের ক্রেতারা তাদের পছন্দমতো জুতা ও হ্যান্ডসেট ক্রয়ে দুর্দান্ত ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। আমাদের বিশ্বাস, এ অংশীদারিত্বটি আমাদের বিপুল সংখ্যক ক্রেতাদের চাহিদা মেটাতে পারবে।

আরও পড়ুন: আইজিপির সফর, ভুল থেকে বিভ্রান্তি

প্রসঙ্গত, টেলিভিশন ও রেফ্রিজারেটরের ক্ষেত্রে বৈশ্বিকভাবে এক নম্বর ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিকস। রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বব্যাপী অনুপ্রেরণামূলক এবং অগ্রগতির কাজ করছে। প্রতিষ্ঠানটি টিভি, স্মার্টফোন, ওয়্যারেবল ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিকেল ইকুইপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাক্টর এবং এলইডি সল্যুশনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা