টেকলাইফ

গ্যালাক্সি এস২২ আল্ট্রা ও এস২২+ উন্মোচন

সান নিউজ ডেস্ক: সম্প্রতি গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানের মধ্য দিয়ে স্যামসাং এর বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি এস২২ আল্ট্রা ও এস২২+ উন্মোচন করেছে। উন্নত ফিচার সমৃদ্ধ এ ডিভাইসগুলোতে রয়েছে অসাধারণ এস-পেন, দ্রুতগতির স্ন্যাপড্রাগন প্রসেসর এবং চমৎকার ক্যামেরা। ডিভাইস দুটি খুব শিগগিরই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে; আগ্রহীরা আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ডিভাইস দু’টি প্রি-বুকিং দিতে পারবেন।

গ্যালাক্সি এস সিরিজের নতুন ডিভাইস দু’টি চলতি বছরের সবচেয়ে বহুল প্রত্যাশিত ফোন। বিশ্বজুড়ে বিপুল সংখ্যক প্রযুক্তিপ্রেমীর মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ডিভাইস দু’টি। দীর্ঘ অপেক্ষার পর, গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানে গ্যালাক্সি এস২২ আল্ট্রা ও এস২২+ উন্মোচন করেছে স্যামসাং। ডিভাইস দু’টিতে বৈচিত্র্যপূর্ণ উদ্ভাবন নিয়ে এসেছে স্যামসাং তাই, স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে এ ডিভাইসগুলো।

এ প্রসঙ্গে স্যামসাং মোবাইলের হেড অব বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, “বর্তমান বিশ্বে দূরবর্তী স্থান থেকে কাজ করা, অনলাইন ক্লাস ও ডিজিটাল লেনদেন নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে; এ কারণে স্মার্টফোন আমাদের অনেকের কাছেই অপরিহার্য হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে, ক্রেতাদের পর্যবেক্ষণ আমলে নিয়ে তাদেরকে স্মার্টফোন ব্যবহারের উন্নত অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে সামনে এগিয়ে নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের বিশ্বাস, গ্যালাক্সি এস২২ আল্ট্রা ও এস২২+ ডিভাইস দু’টি ব্যবহারকারীদের কাছে সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের প্রকৃষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হবে এবং প্রযুক্তিপ্রেমীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় ভিন্নমাত্রা যোগ করবে।”

গ্যালাক্সি এস২২ আল্ট্রা ও এস২২+ ডিভাইস দু’টিতে দ্রুতগতির স্ন্যাপড্রাগন ৮ জেন ১ (৪এনএম) প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও, গ্যালাক্সি এস২২ আল্ট্রা ডিভাইসটিতে ৬.৮ ইঞ্চি কিউএইচডি+ ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে রয়েছে; পাশাপাশি, ডিভাইসটিতে ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, দু’টি ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও একটি ৪০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এ লেন্সগুলো ব্যবহার করে যে কোন পরিবেশ ও পরিস্থিতিতেই যারা ছবি তুলতে ভালোবাসেন তারা পরিষ্কার ও উজ্জ্বল ছবি তুলতে পারবেন। এছাড়াও, ডিভাইসটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যা চোখের পলকেই ব্যবহারকারীদের উন্নত গেমিং অভিজ্ঞতা ও কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করবে।

স্যামসাং গ্যালাক্সি এস২২+ ডিভাইসটিতে রয়েছে ৬.৬ ইঞ্চি এফএইচডি+ ডায়নামিক ডিসপ্লে; সাথে রয়েছে ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। পাশাপাশি, ডিভাইটিতে রয়েছে ৪৫ ওয়াট দ্রুতগতির চার্জারসহ ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা, যা ব্যবহারকারীদের সারাদিন চার্জার বহন করার দুশ্চিন্তা ছাড়াই খুব সহজে গেম খেলা ও কনটেন্ট উপভোগ করতে সাহায্য করবে। চমকপ্রদ এসব ফিচারের পাশাপাশি ডিভাইসগুলোতে রয়েছে এস পেন, যা তাৎক্ষণিকভাবে খুব সহজে বাস্তবিক ছবি তুলতে সাহায্য করবে!

পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি এস সিরিজ এখন বাজারে; তাই এখন চমৎকার ডিভাইস দু’টি দিয়ে স্যামসাং গ্যালাক্সি ফোন ব্যবহারকারীরা স্মার্ট ডিভাইস ব্যবহারের অসাধারণ অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা