সারাদেশ

উলিপুরে টেস্টি ট্রিট উদ্বোধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো খাবারের প্রতিষ্ঠান ‘টেস্টি ট্রিটথ। বুধবার (৪ নভেম্বর) বিকালে উলিপুর সোনালী ব্যাংকের নিচতলায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন, নর্থবেঙ্গলের রিজিওনাল সেলস ম্যানেজার মো: হামিদুর রহমান।

উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী উপহার স্টোরের স্বত্বাধিকারীরা আব্দুল মান্নান, রনজিত কুমার দত্ত, মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারীরা এনামুল হক মোল্লা, রংপুরের এরিয়া ম্যানেজার মোঃ রায়হান শেখ এবং রংপুর রিজিওনালের অডিট কর্মকর্তা মোঃ জাহিদ হাসানসহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা।

নতুন এ প্রতিষ্ঠানের যাত্রাকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, উলিপুরে এ ধরনের খাবারের প্রতিষ্ঠানের যাত্রা স্থানীয় মানুষের জন্য নতুন একটি সুযোগ তৈরি করবে। মানসম্মত খাবার ও ভালো সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তাঁরা টেস্টি ট্রিটের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

‘শ্রমিক অসন্তোষের পেছনে ছিল ফ্যাসিস্ট দলের উসকানি’

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে ফ্যাসিস্ট...

উলিপুরে টেস্টি ট্রিট উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল...

প্রাণিসম্পদের ভ্যাকসিন আমদানি কমাতে হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদ খাতে দেশের চাহিদার মাত্র ১৫ শতাংশ ভ্যা...

কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে স্কেভেটর দিয়ে কৃষিজমির মাটি কে...

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা