সারাদেশ

‘শ্রমিক অসন্তোষের পেছনে ছিল ফ্যাসিস্ট দলের উসকানি’

সাভার (ঢাকা) প্রতিনিধি

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে ফ্যাসিস্ট দলের লোকজনের উসকানি রয়েছে বলে অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন এখন আর নেই। একটি পক্ষ গার্মেন্টসশিল্পে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তাদের কঠোর হাতে দমন করা হবে। বুধবার বিকেলে সাভার উপজেলা পরিষদের হলরুমে শ্রমিক আন্দোলন ও শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভায় উপস্থিত থেকে তিনি একথা বলেন।

এর আগে সাভারের বিএলআরআইএ এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৈরি পোশাক শিল্পের শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শ্রমিকদের মজুরি বাড়ানোর লক্ষ্যে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। এরপর শ্রমিকরা কারখানায় কাজে ফিরেছেন। তবে একটি পক্ষ শ্রমিকদের কাজে যোগদানে বাধা সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।

সরকার ইতোমধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

সাভার উপজেলা হলরুমে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় বক্তারা বলেন, শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে সরকার ইতোমধ্যে নিম্নতম, মজুরি বোর্ড গঠন করেছে। এরপর শ্রমিকদের কাজে ফেরার কথা থাকলেও একটি পক্ষ পরিকল্পিতভাবে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এসব অপতৎপরতায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার পাশাপাশি শ্রমিক নেতাদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও শ্রমিক নেতারা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

‘শ্রমিক অসন্তোষের পেছনে ছিল ফ্যাসিস্ট দলের উসকানি’

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে ফ্যাসিস্ট...

উলিপুরে টেস্টি ট্রিট উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল...

প্রাণিসম্পদের ভ্যাকসিন আমদানি কমাতে হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদ খাতে দেশের চাহিদার মাত্র ১৫ শতাংশ ভ্যা...

কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে স্কেভেটর দিয়ে কৃষিজমির মাটি কে...

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা