বাণিজ্য
পুঁজিবাজার

লেনদেন বেড়েছে ১৫০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কিছুটা বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। এ সময় বাজারে লেনদেন বেড়েছে ১৫০০ কোটি টাকা।

শনিবার (৯ অক্টোবর) সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ১২ হাজার ৭২৪ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার টাকা। আগের সপ্তাহে তা ছিল ১১ হাজার ১৪৫ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৩৩৪ টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ৫৭৯ কোটি ৩০ লাখ ৬ হাজার টাকা।

গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ২ হাজার ৫৪৪ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছিল ২ হাজার ২২৯ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকা। আলোচ্য সময়ে দৈনিক গড় লেনদেন বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিলো ৫ লাখ ৮১ হাজার ৫৪৩ কোটি ১২ লাখ ২৯ হাজার টাকা। সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে ৫ লাখ ৮২ হাজার ১২৪ কোটি ২৭ লাখ ৪৪ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৫৮১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬ হাজার ৭০ কোটি টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৫ লাখ ৫ লাখ ৪ হাজার ৭২৮ কোটি টাকা। সিএসইতে বাজার মূলধন কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৪২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৬৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৯৩, কমেছে ২৭২ এবং অপরিবর্তিত রয়েছে ১৩ শেয়ার ও ইউনিট দর।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ৫০৭ কোটি ৫৮ লাখ ৪৪ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৫৫ কোটি ৯৭ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৪ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৪৪১ পয়েন্ট, সিএসসিএক্স ৪৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৭৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫০১ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গত সপ্তাহে ৩৪৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৮৪, কমেছে ২৪৭ এবং অপরিবর্তিত রয়েছে ১৬ শেয়ার দর।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা