নিত্যপণ্যে
বাণিজ্য

নিত্যপণ্যের দামে অস্বস্তিতে ক্রেতা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রামঃ চট্টগ্রামে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকা। প্রতি কেজি মসুর ডাল বিক্রি হচ্ছে ৮০ টাকা। পিয়াজ এখন বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা। কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা।

এদিকে এক সপ্তাহ আগে প্রতি ডজন ডিম ৯৬-৯৮ টাকা ছিল। মসুরের ডাল ছিল ৬৬ টাকা। পিয়াজ ৪০ টাকা এবং ৮০ টাকা ছিল কাঁচা মরিচ।

চট্টগ্রাম নগরের বক্সির হাট, সিরাজুদ্দৌলা রোড, রেয়াজুদ্দিন বাজারে খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৭৫ থেকে ১৮০ টাকা, প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকা, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, ঝিঙে ৪০ থেকে ৫০ টাকা, তিত করলা ৬০ থেকে ৮০ টাকা। তাছাড়া মুলা, চিচিঙ্গা, বরবটি, ঢেঁডশ, পটল, করলা ও বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। বিভিন্ন শাকের আঁটি ১০ থেকে ২০ টাকা।

এভাবেই প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়েছে। ঊর্ধ্বমুখি বাজার মূল্যে নিম্ন ও সীমিত আয়ের, সাধারণ খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠীর প্রাণ এখন ওষ্ঠাগত। বাধ্য হয়েই অগ্নিমূল্যে পণ্য কিনতে হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, নিত্যভোগ্য পণ্যের দাম প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাহলে প্রশ্ন জাগে-নিত্যভোগ্য পণ্যের বাজার কে নিয়ন্ত্রণ করে। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই কেন অতি জরুরি নিত্যপণ্যের দাম বাড়ে। অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনায় কারও কোনো নজরদারি নেই। ফলে পণ্যের ঊর্ধ্বমুখি মূল্যের আগুনে পুড়ছে সাধারণ মানুষ।

ব্যবসায়ীরা জানান, শীত মৌসুম সামনে রেখে এখন বিয়ে মেজবানসহ সামাজিক অনুষ্ঠান এবং রেস্টুরেন্টেও পণ্যের চাহিদা বাড়ায় কিছু পণ্যের দাম বাড়ছে। এরই মধ্যে চাহিদার বিপরীতে সরবরাহও কমায় দাম বাড়ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা