বাণিজ্য

দাম বেড়েই চলছে তেল, চিনি, পেঁয়াজের 

নিজস্ব প্রতিবেদক: গত তিন-চার দিন আগে রাজধানীর খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৪৫-৫০ টাকা। গতকাল বৃহস্পতিবার তা বিক্রি হয়েছে ৭০-৮০ টাকায়। আর প্রতিকেজি খোলা সয়াবিন তেলের দাম ছিল ১৪৩-১৪৫ টাকা। গতকাল তা ১৪৮-১৫০ টাকায় বিক্রি হয়েছে। একইভাবে ১৩৪ টাকার পাম তেল ১৩৭ টাকায় বিক্রি হয়েছে।
এর পাশাপাশি চিনি বিক্রি হয়েছে ৮০-৯০ টাকায়। নানা অজুহাতে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়াচ্ছেন। দামের বাড়ার রাশ টানতে আগামী সোমবার নিত্যপণ্যের ব্যবসায়ীদের ডেকেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

পুরান ঢাকার মৌলভীবাজারে গতকাল প্রতিমণ (৩৭ কেজি ৩২০ গ্রাম) সয়াবিন তেল পাইকারি পর্যায়ে বিক্রি হয়েছে ৫ হাজার ৪০০ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ৫ হাজার ২০০ টাকা। একইভাবে ৪ হাজার ৮০০ টাকার সুপার পাম ৪ হাজার ৯৬০ টাকা এবং ৪ হাজার ৭০০ টাকার পাম তেল ৪ হাজার ৮৫০ টাকায় বিক্রি হয়েছে। এ হিসাবে প্রতিকেজির দাম পড়ছে যথাক্রমে ১৪৪ টাকা ৬৯ পয়সা, ১৩২ টাকা ৯০ পয়সা ও ১২৯ টাকা ৯৬ পয়সা। আর চিনি বিক্রি হয়েছে প্রতিমণ ২ হাজার ৮৫০ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ২ হাজার ৭৫০ টাকা।

গতকাল পুরান ঢাকার শ্যামবাজারে সকালে পেঁয়াজের দাম চড়া থাকলেও বিকেলের দিকে কেজিপ্রতি ৪-৫ টাকা কমে আসে বলে ব্যবসায়ীরা জানান। তবে খুচরা বাজারে উল্টো দাম বেড়েছে। শ্যামবাজারের পেঁয়াজ ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, গতকাল সকালের দিকে পেঁয়াজের দাম বাড়তি থাকলেও বিকেলে ক্রেতা কম থাকায় কেজিপ্রতি ৪-৫ টাকা পর্যন্ত কমেছে। আগে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬২-৬৩ টাকায়। বিকেলে তা কমে ৫৭-৫৯ টাকায় বিক্রি হয়েছে। আর বিদেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ৫৩-৫৪ টাকায়। বিকেলে তা ৪৮-৪৯ টাকায় বিক্রি হয়েছে। তবে গতকাল খুচরা পর্যায়ে প্রতিকেজি পেঁয়াজ ৭০-৮০ টাকায় বিক্রি হয়েছে।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গত এক সপ্তাহ আগে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৪৫-৫০ টাকা। গতকাল তা ৭০-৮০ টাকায় বিক্রি হয়েছে। চিনির দাম ছিল ৭৫-৮০ টাকা। গতকাল তা বিক্রি হয়েছে ৭৮-৮০ টাকায় এবং পাম তেল বিক্রি হয়েছিল ১২৮-১৩০ টাকা। যা গতকাল বিক্রি হয়েছে ১২৮-১৩৫ টাকা।

চিনির অস্বাভাবিক বাড়ার জন্য আমদানিকারকেরা আন্তর্জাতিক বাজারকে দায়ী করছেন। সরকার চিনি-তেলের দাম বেঁধে দিলেও তা কেউ মানছে না। এই প্রশ্নের জবাবে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, সরকার যখন যে দাম বেঁধে দিয়েছে তারা সেভাবেই পণ্য বিক্রি করছেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের গাড়ি নির্বিঘ্নে যাতায়াতের জন্য ফেরিতে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করা হয়েছে।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ আলী ভুট্টো বলেন, সরকার ব্যবসায়ীদের পণ্য আমদানিতে উৎসাহ না দিয়ে বিভিন্ন পণ্যের দাম কমাতে বাধ্য করছে। এভাবে বাধ্য করে পণ্যের দাম কমানো সম্ভব না। ব্যবসায়ীদের পণ্য আমদানিতে উৎসাহ দেওয়া হলে বাজারে সংকট হবে না বলে জানান তিনি।
তবে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এএইচএম সফিকুজ্জামান বলেন, সরকার বাজারে দাম বেঁধে দেওয়ার পরও ব্যবসায়ীরা সেটি অনুসরণের চেষ্টা করেন না। বেঁধে দেওয়া না হলে দাম আরও বেড়ে যেতে বলে মনে করেন তিনি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা