খাদ্য
বাণিজ্য

১০ বছরের মধ্যে খাদ্যের দাম সর্বোচ্চ পর্যায়ে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে টানা দ্বিতীয় মাসের মতো খাদ্যের দাম বেড়েছে। ফলে গত ১০ বছরের মধ্যে বিশ্বে খাদ্যের দাম বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রোমভিত্তিক বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা এফএও বৃহস্পতিবার (৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক সংস্থাটির ধারণা, ২০২১ সালে বিশ্বে গম যব ও বার্লির মতো খাদ্যপণ্যের উৎপাদনে রেকর্ড সৃষ্টি হবে তারপরও এসব ভোগ্যপণ্যের দাম বাড়বে।

এফএও'র খাদ্য মূল্য সূচক গত মাসে সর্বোচ্চ ১৩০ পয়েন্টে উঠেছিল যা ২০১১ সালের সেপ্টেম্বর মাসের পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি। গত আগস্ট মাসে মূল্যসূচক ছিলো ১২৮.৫ পয়েন্ট। বছর ভিত্তিক হিসাবে গত সেপ্টেম্বর মাসে খাদ্যমূল্য শতকরা ৩২.৮ ভাগ বেড়েছে।

গত বছর কৃষি পণ্যের দাম বাড়ার মূল কারণ ছিল ফসল কাটার ক্ষেত্রে বিপর্যয় এবং চীনের চাহিদা বৃদ্ধি। করোনাভাইরাসের কারণে কৃষি মজুরির সংকট দেখা দিয়েছে যা চিনি ও ভোজ্যতেল থেকে শুরু করে শাকসবজির মূল্যবৃদ্ধির ক্ষেত্রেও প্রভাব ফেলেছে। সুত্র- পার্সটুডে

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা