বাণিজ্য

টেন মিনিট স্কুলের ফি দেয়া যাবে বিকাশে

নিজস্ব প্রতিবেদক: অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুল’-এর সব ধরনের সেবার ফি পরিশোধ করা যাবে বিকাশে। পেমেন্ট গেটওয়ে অথবা অ্যাপ ব্যবহার করে দেশের যেকোনো প্রান্ত থেকে এ সেবা নিতে পারবেন গ্রাহকরা।

মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও টেন মিনিট স্কুলের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয় বুধবার (৬ অক্টোবর)।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকাশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।


বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ভাইস-প্রেসিডেন্ট এস এম বেলাল আহমেদ এবং টেন মিনিট স্কুলের চিফ টেকনোলজি অফিসার আবদুল্লাহ আবইয়াদ রায়েদসহ অন্যান্য কর্মকর্তারা।

টেন মিনিট স্কুলের ওয়েবসাইট, অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে একাডেমিক, অ্যাডমিশন, স্কিল ডেভেলপমেন্টসহ নানান কোর্স গ্রহণ করছে বিশ লাখের বেশি শিক্ষার্থী। অনলাইন কুইজ, ভিডিও, টিউটোরিয়াল, মডেল টেস্ট, ইনফোগ্রাফিকস ও ব্লগের সমন্বয়ে কোর্সগুলো হয়ে উঠেছে অংশগ্রহণমূলক।

বর্তমানে একাডেমিক ফি থেকে শুরু করে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন, ভর্তির আবেদন ফিসহ অন্যান্য ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাচ্ছে। বিকাশে বর্তমানে ৬০০ বেশি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডমিশন ফি ও একাডেমিক ফিসহ সব ধরনের ফি পরিশোধের সুবিধা রয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা