বাণিজ্য

খেলাপি ঋণ আদায়ে বহুদূরে ৬ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকগুলো বিপুল পরিমাণ অর্থ ঋণ দিলেও তা আদায়ে খুবই ধীরগতি তাদের মধ্যে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, জুন পর্যন্ত ব্যাংকিং খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ১২ লাখ ১৩ হাজার ১৬৪ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ৯৯ হাজার ২০৫ কোটি টাকা। এ খেলাপি ঋণের ২০ দশমিক ৬২ শতাংশ অর্থাৎ ৪৩ হাজার ৮৩৫ কোটি টাকা রাষ্ট্রীয় ছয় ব্যাংকের।

বিপুল অংকের খেলাপি ঋণ আদায়ে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ছয় ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তাদের (সিএফও) সঙ্গে একটি সভা হয়। সভায় ঋণ আদায়ের শ্লথগতি সম্পর্কে অবহিত করা হয়।

খেলাপি ঋণের শীর্ষে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক। ব্যাংকটিকে অর্থবছরের প্রথম তিন মাসে ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয় ৪৫০ কোটি টাকা। এর মধ্যে দুই মাসে ব্যাংকটি মাত্র পাঁচ কোটি ৫১ লাখ টাকা আদায় করতে পেরেছে।

আগস্ট পর্যন্ত ব্যাংকের পুঞ্জীভূত খেলাপি ঋণ ১৩ হাজার ৭৭২ কোটি ৮৫ লাখ টাকা।

২০২১-২২ অর্থবছরের জন্য জনতা ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার কোটি টাকা, যা ২০২০-২১ অর্থবছরে ছিলো ১০ হাজার কোটি টাকা।

রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংককে ৪৫০ কোটি টাকার লক্ষ্যমাত্রার মধ্যে ২৮ কোটি ১০ লাখ টাকা আদায় করে। আগস্টের শেষে সোনালির মোট খেলাপি ঋণ ছিলো ১০ হাজার ৩৯৭ কোটি ৮৮ লাখ টাকা।

অগ্রণী ব্যাংক ৪০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ৩০ কোটি টাকা। ব্যাংকটির মোট খেলাপি ঋণ ৭ হাজার কোটি টাকা।

খেলাপি ঋণ আদায়ে কিছুটা এগিয়ে রূপালী ব্যাংক। এ সময় ব্যাংকটি আদায় করে ৭৫ কোটি ৫১ লাখ টাকা টাকা। ব্যাংকটিকে লক্ষ্যমাত্রা দেয়া হয় ১৪০ কোটি টাকা। রূপালী ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ তিন হাজার ৮৫৯ কোটি টাকা।

বিডিবিএল ব্যাংক ৪০ কোটি টাকার লক্ষ্যমাত্রার মধ্যে একই সময়ে ২ কোটি ২৯ লাখ টাকা আদায় করে। আগস্টের শেষে ব্যাংকটির মোট খেলাপি ঋণ ছিলো ৬৩০ কোটি টাকা।

বেসিক ব্যাংক ১২৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার মধ্যে একই সময়ে ৮ কোটি ২২ লাখ টাকা আদায় করে। আগস্টের শেষে বেসিকের মোট খেলাপি ঋণ ছিলো ৭ হাজার ৯৬৮ কোটি টাকা।

বেসিক ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা ৫০০ কোটি টাকা কমানো হয়। ২০২১-২২ অর্থ বছরে ৭ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০২০-২১ অর্থ বছরের লক্ষ্যমাত্রা ছিলো ৭৫০০ কোটি টাকা।

তবে খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রার অপরিবর্তিত রয়েছে সোনালী, অগ্রণী, রূপালী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)।

গত অর্থবছরের মতই ২০২১-২২ অর্থবছরে সোনালী ব্যাংকের ১০ হাজার ৪০০ কোটি টাকা, অগ্রণী ব্যাংকের ৫ হাজার ৭০০ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৪ হাজার কোটি টাকা এবং বিডিবিএলের সাতশ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

খেলাপি ঋণ আদায়ে লক্ষ্য পূরণ করতে না পারার বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামস উল ইসলাম বলেন, করোনার কারণে ব্যবসা ভালো ছিলো না। এজন্য অনেকে ঋণ সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না। কিন্তু নতুন করে খেলাপি নেই। আমাদের এক সময় মোট ঋণের ৩৯ শতাংশ খেলাপি ছিলো। এটি এখন ১১ শতাংশে নেমে এসেছে। সামনের দিনে খেলাপি ঋণ আরও কমে আসবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ জোর দিচ্ছেন শাস্তির ব্যবস্থা করার ওপর। তিনি বলেন, ‘খেলাপি ঋণ আদায়ের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকগুলোকে কোনো প্রণোদনা বা শাস্তির ব্যবস্থা করেনি। ফলে কোনো সুবিধাতেই খেলাপি ঋণ কমানো সম্ভব হয়নি। দিন দিন এটা বাড়ছে। এতে ব্যাংকের মূলধন ভিত্তি দুর্বল হবে।’

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা