সংগৃহীত
টেকলাইফ

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ চালু করেছে চ্যানেল ফিচার। ইউটিউবের মতো হোয়াটসঅ্যাপেও এখন চ্যানেল খোলা যাবে। হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ফিচার। ব্যবহারকারীরা যার মাধ্যমে চ্যানেল খুলতে পারবেন। সেইসাথে ফলো করতে পারবেন সেলেব্রিটি, ক্রিকেটার, ফুটবলার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে।

আরও পড়ুন: মেসেঞ্জারে এআই’র নতুন সুবিধা

প্ল্যাটফর্মটিতে নতুন ‘আপডেট’ নামের একটি ট্যাব থাকবে অ্যাপে। যেখানে পরিবার, বন্ধুদের চ্যাটের থেকে একাধিক চ্যানেলস ফলো করা যাবে। সেই চ্যানেলেই এবার যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। যার মাধ্যমে ব্যবহারকারীরা সার্চের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যানেল খুঁজে পাবেন। এছাড়াও পছন্দের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করা যাবে।

হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ব্রডকাস্ট আপডেট পাবেন ফলোয়াররা। সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো বলছেন, অবশেষে হোয়াটসঅ্যাপে চ্যানেল ফাইন্ড ও ফিচার চালু হয়েছে। নতুন আপডেট ট্যাব যেখানে আগে ছিল স্ট্যাটাস ট্যাব, সেখানে এই পরিষেবা পাবেন ব্যবহারকারীরা। ব্যবহারকারীরা সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেল খুঁজে তা ফলো করলে সেখান থেকে ক্রমাগত আপডেট পাবেন।

আরও পড়ুন: শাওমি প্যাড ৬ এখন বাজারে

কয়েকদিন ধরেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অ্যাপের নতুন আপডেটের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেলের সুবিধা পাচ্ছিলেন। সব ব্যবহারকারীর ক্ষেত্রে আগে এই সুবিধা চালু হয়নি। তবে এবার সব ব্যবহারকারীদের জন্যই এই ফিচার চালু হয়েছে।

কোনো ব্যবহারকারীরা এখনো যদি এই সুবিধা না পায়, তাহলে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। অন্যদিকে ব্যবহারকারীরা অ্যাপ স্টোরের লেটেস্ট আপডেটে আইওএস হোয়াটসঅ্যাপে চ্যানেল তৈরি করার অপশন পাবেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা