ছবি-সংগৃহীত
টেকলাইফ

১.৯ কোটি ‘অপ্রীতিকর’ কনটেন্ট ডিলিট করেছে মেটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ২০২৩ সালে মেটা আগস্টে ভারতের ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ১.৯ কোটি ‘অপ্রীতিকর’ কনটেন্ট ডিলিট করেছে। এর মধ্যে ১.৪ কোটি কন্টে ফেসবুক থেকেই ১৩ টি নীতির আওতায় সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : অ্যান্ড্রয়েডে চালু করুন ভূমিকম্পের সতর্কবার্তা

সম্প্রতি এক প্রতিবেদনে মেটা জানিয়েছে ইন্সটাগ্রাম থেকে ১২ টি নীতিতে সরানো হয়েছে ৫০ লাখ কনটেন্ট।

প্রতিবেদন বলা হয়েছে, ১ -৩১ আগস্ট পর্যন্ত ইন্ডিয়ান গ্রিভান্স মেকানিজম এর মাধ্যমে ফেসবুকে অপ্রীতিকর কন্টেন্টের বিরুদ্ধে মোট ২৫৪৯টি অভিযোগ জমা পড়েছিল। এর মধ্যে ২৭০১টি অভিযোগে ফেসবুক ব্যবহারকারীদের ‘অপ্রীতিকর’ কন্টেন্টের সমস্যা মিটিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

বাকি ২২,৩৪৮টি অভিযোগের পর্যবেক্ষণের প্রয়োজন ছিল। মেটা সেই কন্টেন্টগুলো পর্যবেক্ষণ করে ৫০৪৫টি কন্টেন্টের ক্ষেত্রে পদক্ষেপ নেয়। বাকি ১৭৩০৩টি অভিযোগের ক্ষেত্রেও পর্যবেক্ষণ করা হয়।

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

অপরদিকে , ইনস্টাগ্রামের মেকানিজম এর মাধ্যমে ২০৯০৪টি অভিযোগ জমা পড়েছিল। ইনস্টাগ্রামে অভিযোগের মধ্যে ৪৫২৯টি ব্যবহারকারীদের নিজেদেরই সমস্যা মিটিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।

বাকি ১৬৩৭৫টি পর্যবেক্ষণে করে ৬৩২২টি কন্টেন্টের পদক্ষেপ নেওয়া হয়েছে। বাকি ১০০৫৩টি অভিযোগের সংশ্লিষ্ট কন্টেন্টের ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি।

মেটা জানায়, ফেসবুক ও ইন্সটাগ্রামের ‘অপ্রীতিকর’ কনটেন্ট নিয়ে অভিযোগ জমা পড়লে আমাদের তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন নিয়মের আওতায় সেইসব কনটেন্টগুলো পর্যবেক্ষণ করি।

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপে আসছে কেনাকাটা

নিয়মবিধি লঙ্ঘন করা ও ‘আপত্তিজনক’ হলেও সংশ্লিষ্ট কন্টেন্টের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।

প্রসঙ্গত, জুলাইয়ে ফেসবুক থেকে ১৩টি নীতির আওতায় ১ কোটি ৫৮ লক্ষ কনটেন্ট এবং ইন্সটাগ্রাম থেকে ১২টি নীতির আওতায় ৫৯ লাখ কনটেন্ট সরিয়ে দেওয়া হয়।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা