ছবি-সংগৃহীত
টেকলাইফ

অ্যান্ড্রয়েডে চালু করুন ভূমিকম্পের সতর্কবার্তা

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের আগাম বার্তা দিবে গুগলের নতুন এক ফিচার আর্থকোয়াক অ্যালার্ট।

আরও পড়ুন: প্লাস্টিক মিলল মেঘের ভেতর

সম্প্রতি ভূমিকম্পে তুরস্ক, সিরিয়া, মরোক্কসহ বিভিন্ন দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থা বলেছে, কম্পন শনাক্ত করবে ছোট আকারের ‘সিসমোমিটার’। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ভূমিকম্পের তীব্রতা শনাক্ত করতে একটি সেন্সর কাজ করবে।

প্রত্যেকটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ছোট্ট-ছোট্ট কিছু অ্যাক্সিলারোমিটার, যেগুলো মিনি সিজমোমিটার হিসেবে কাজ করতে পারে।

আরও পড়ুন: ফোন অতিরিক্ত গরম হবার কারণ জানালো অ্যাপল

ভূমিকম্পের প্রাথমিক স্তরটা তখন বুঝতে পারে এ সিজমোমিটারগুলো যখন একটি ফোন প্লাগ করে চার্জ দিচ্ছেন।

ঠিক এ ভাবে যখন একাধিক ফোন, কম্পনগুলো শনাক্ত করতে পারে, গুগল ঠিক তখনই তার সার্ভার থেকে সেই তথ্যগুলোকে কাজে লাগিয়ে ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠাতে পারে।

ভূমিকম্পের এপিসেন্টার ও ম্যাগনিচিউড সম্পর্কেও তথ্য জানাতে পারে এ ফিচার । তবে যদি আপনার ফোনে ফিচারটি খুঁজে না পান তাহলে ফোনটি আপডেট করে নিতে হবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

জেনে নিন কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটি সেট করবেন-

(১) প্রথমেই আপনার ফোনের সেটিংস অ্যাপটি খুলুন।

(২) সার্চ করুন ‘আর্থকোয়াক অ্যালার্টস’ অপশনটি এবং সেখানে ট্যাপ করুন।

আরও পড়ুন: ইশারায় কাজ করবে কম্পিউটার

(৩) অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট-এর পাশেই যে টগলটি রয়েছে, তাতে ট্যাপ করুন।

(৪) প্রম্প্ট এলে সিস্টেমটিকে আপনার লোকেশনের অ্যাক্সেস নেওয়ার অনুমতি দিন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা