সংগৃহীত
টেকলাইফ

ভূমিকম্পের আগেই সতর্ক জানাবে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক: শহর-দেশ যখন তখন কেঁপে উঠছে। ভূমিকম্পে বাড়ি-ঘরের যেমন ক্ষতি হচ্ছে তেমনি অসংখ্য মানুষ মারা যাচ্ছে। সম্প্রতি তুরস্ক, সিরিয়া, মরক্কোর ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ। বাড়ি-ঘর, স্বজন হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই।

আরও পড়ুন: আইফোন ১৬ তে নতুন চমক

আমাদের দেশেও মাঝে মাঝেই ভূমিকম্প হয় বিভিন্ন স্থানে। সহনীয় মাত্রায় হলেও তাতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। তাই আগে থেকেই ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া গেলে মানুষ সতর্ক হতে পারবে। গুগল এবার সেই ব্যবস্থাই করলো।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ছিল গুগলের ২৫তম জন্মদিন। সেদিনই গুগল এই বিশেষ ফিচার আনার ঘোষণা করলো। জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থা জানিয়েছে, কম্পন শনাক্ত করবে ছোট আকারের ‘সিসমোমিটার’। ভূমিকম্পের তীব্রতা শনাক্ত করতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একটি সেন্সর কাজ করবে।

আরও পড়ুন: মেটা নতুন করে নিয়েে এল চ্যাটবট

সার্চ ইঞ্জিন সংস্থার সিইওর দাবি, স্মার্টফোন ব্যবহারকারীদের এলাকায় ভূমিকম্পের স্বয়ংক্রিয় আগাম সতর্কবার্তা প্রদানের চেষ্টা করা হবে। সতর্কতা পরিষেবা মিলবে অ্যান্ড্রয়েড ৫ ও এই অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণগুলিতে। অ্যান্ড্রয়েডে আসলে অপরেটিং সিস্টেমে রয়েছে অ্যাক্সিলোমিটার। যা ছোট আকারের সিসমোমিটার হিসেবে কাজ করবে।

গুগল এক ব্লগে দাবি করেছে, ইন্টারনেট বার্তার গতিবেগ আলোর গতিবেগের সমান। যা কম্পনের গতিবেগ তার চেয়ে অনেকটাই কম। ফলে গ্রাহকরা সাংঘাতিক কম্পনের আগেই ভূমিকম্পের সতর্কবার্তা পাবেন। ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। বিশ্বের অনেক দেশই ইতিমধ্যে এই ফিচার চালু হয়েছে। সূত্র: টেকক্রাঞ্চ

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা