সংগৃহীত
টেকলাইফ

আইফোন ১৬ তে নতুন চমক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: এখন বাজারে আইফোন ১৫। ব্যবহারকারীরা নতুন আইফোন নিয়ে বেশ উচ্ছ্বসিত। আইফোন ১৫ সিরিজের প্রো ম্যাক্সে রয়েছে ৫এক্স অপটিক্যাল জুম সমর্থিত নতুন পেরিস্কোপ ক্যামেরা। তাল মিলিয়ে আগামী বছর আইফোন ১৬ প্রো ম্যাক্সে টেট্রাপ্রিজম টেলিফটো ক্যামেরা লেন্স দেওয়া হবে।

আরও পড়ুন: আজ গুগলের ২৫তম জন্মদিন

যদিও অ্যাপল ডিভাইস বিশ্লেষক মিং-চি কুও এক প্রতিবেদনে দাবি করেছেন, শুধু টপ-এন্ড নয়, আগামী বছর আইফোন ১৬ প্রো ম্যাক্সে একই লেন্স দিয়ে উন্মুক্ত করা হবে ।

এদিকে আইফোন ১৫ প্রো ম্যাক্সে ফোনে থাকা টেট্রাপ্রিজম লেন্সটি ডিভাইসের বডি অধিক পুরু না করেই ক্যামেরার ফোকাল লেন্থকে আরও দীর্ঘ করার অনুমতি দিয়েছে। এতে লেন্সের ভেতরে আরও বেশি আলো প্রবেশ করতে পারে। যা কার্যকরভাবে লেন্স ও সেন্সরের মধ্যে দূরত্ব বাড়ায়।

আইফোন ১৫ প্রো মডেলে ৩এক্স অপটিক্যাল জুম যুক্ত লেন্স দেওয়া হয়েছে। ফলে ২০২৪ সালে আইফোন ১৬ প্রো মডেলটিকে যদি সত্যি টেট্রাপ্রিজম লেন্সের সাথে নিয়ে আসা হয়, তবে এটি বছরের সবচেয়ে প্রিমিয়াম আইফোনের অন্যতম প্রতিদ্বন্দ্বী হবে।

আরও পড়ুন: এলিয়েনের অস্তিত্ব সম্পর্কে নাসার নতুন তথ্য

মিং-চিং কুও তার প্রতিবেদনে জানিয়েছেন, টেট্রাপ্রিজম লেন্স তৈরি করা জটিল ও শুধুমাত্র লার্গান কোম্পানিই এটি তৈরি করতে পারে। একটি মাত্র কোম্পানির পক্ষে প্রত্যেকটি আইফোন মডেলের জন্য এই লেন্স তৈরি করা সম্ভব না। সাপ্লাই চেইনেও কয়েকটি সমস্যা দেখা দিতে পারে বলে জানায়। যে কারণে এই বছর শুধুমাত্র আইফোন ১৫ প্রো ম্যাক্সে মডেলে এই লেন্স দেওয়া হয়।

যদিও মিং-চিং কুও বলছেন, আগামী বছরে হয়তো টেক জায়ান্টটি লার্গান-এর পাশাপাশি জিনিয়াস নামের অপর একটি সরবরাহকারী কোম্পানিকেও টেট্রাপ্রিজম লেন্স তৈরি করার চুক্তি দিতে পারে। যাতে লেন্স উৎপাদন আরো বাড়ানো যায় ও আইফোন ১৬ প্রো সহ অন্যান্য আইফোন মডেলেও টেট্রাপ্রিজম লেন্স ব্যবহার করা সম্ভব হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা