সংগৃহীত ছবি
টেকলাইফ

আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর

তথ্যপ্রযুক্তি ডেস্ক: নেটওয়ার্ক নেই এমন এলাকায়ও টেক্সট মেসেজ পাঠানো ও গ্রহণ করা যাবে আইফোনে। স্টারলিঙ্কের স্যাটেলাইট প্রযুক্তির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই ফিচার সম্ভব হচ্ছে।

আরও পড়ুন: প্রতারণার ফাঁদে প্রযুক্তিকর্মী

অ্যাপল জানিয়েছে, নতুন আইওএস ১৮.৩ আপডেটের অংশ হিসেবে স্টারলিঙ্কের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অত্যাধুনিক এই ফিচার সম্ভব হচ্ছে। স্পেসএক্সের ডাইরেক্ট-টু-সেল স্যাটেলাইট পরিষেবা অন্তর্ভুক্ত করা হবে আইফোনে।

বর্তমানে স্পেসএক্সের ডাইরেক্ট-টু-সেল স্যাটেলাইট পরিষেবা বিটা পরীক্ষার পর্যায়ে রয়েছে। ডিসেম্বরে সাইনআপ শুরু হয়েছে। এই পরিষেবাটি বর্তমানে অ্যান্ড্রয়েড ১৫ ভার্সন সাপোর্টেড কিছু নির্বাচিত স্মার্টফোনের জন্য সম্ভব হচ্ছে। যার মধ্যে রয়েছে স্যামসাং জেড ফোল্ড এবং এস২৪ এর মতো মডেলগুলো।

আইফোন ব্যবহারকারীদের কভারেজের বাইরেও পরিষেবা পাওয়ার জন্য আইওএস ১৮.৩ সফটওয়্যার আপডেট করতে হবে। আপডেটটি ডাউনলোড করার পরে ব্যবহারকারীরা তাদের সেলুলার ডেটা সেটিংসে এই বৈশিষ্ট্যটি সক্রিয় করার জন্য একটি অপশন খুঁজে পাবেন। ভবিষ্যতে এই পরিকল্পনার মধ্যে রয়েছে, ভয়েস এবং ডেটা সংযোগ অন্তর্ভুক্ত করে পরিষেবাটি সম্প্রসারণ করা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা