সংগৃহীত ছবি
টেকলাইফ

যুক্তরাষ্ট্রে সাইবার আক্রমণ করেছে চীন

তথ্যপ্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরে আক্রমণ করেছে চীনের হ্যাকাররা। গত মাসের শুরুতেই অর্থ দপ্তরের সিস্টেমে হানা দিয়েছিল কয়েকজন অজানা হ্যাকার।

আরও পড়ুন: ইউটিউবের নতুন ফিচারে যা থাকছে

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, চীনা সরকারের মদতপুষ্ট হ্যাকাররাই এই সাইবার আক্রমণ করেছে। সাইবার নিরাপত্তা পরিষেবা প্রদানকারী সংস্থার মাধ্যমে হ্যাকাররা অর্থ দপ্তরের কর্মীদের কম্পিউটার হ্যাক করেছে। প্রযুক্তিগত পরিষেবা প্রদানের জন্য ব্যবহৃত একটি ক্লাউড-ভিত্তিক পরিষেবার সাহায্যে এই হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে, সেই পরিষেবার মধ্যে দিয়েই হ্যাকাররা অর্থ দপ্তরের সিস্টেমে প্রবেশ করেছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এই হামলার মাধ্যমে গুরুত্বপূর্ণ আর্থিক নথি এবং মার্কিন অর্থনৈতিক কাঠামোর গোপন তথ্য চুরি হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসন এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে, ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

মার্কিন অর্থ দপ্তরের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আমরা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছি এবং হামলার দ্বিতীয় চেষ্টা রুখে দিতে পেরেছি। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আরও শক্তিশালী সাইবার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা