সংগৃহীত ছবি
টেকলাইফ

পানির নিচে ১০ দিন সচল থাকবে যে স্মার্টফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ধূলা ও পানিরোধী নতুন ফোন নিয়ে আসছে রিয়েলমি। যা ২.৫ মিটার গভীর পানিতে ১২ ঘণ্টা কিংবা ০.৫ মিটার গভীরে টানা ১০ দিন পর্যন্ত সচল থাকতে পারে।

আরও পড়ুন: সাড়ে তিন ঘণ্টা পর সচল ফেসবুক

রিয়েলমি সি৭৫ মডেলের ফোনটি ১.৮ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়া এবং ১৫০ বার সামনের দিক নিচে থাকা অবস্থায় ধাক্কা সহ্য করার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এমনকি মার্বেলের মতো কঠিন মেঝেতেও এটি টিকে থাকতে পারে।

৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির অসাধারণ সমন্বয় রিয়েলমি সি৭৫-কে করে তুলেছে অনন্য। মাত্র ৩৮ মিনিটে ফোনটি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। এমন কি মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো চরম অবস্থাতেও ফোনটি নিরবচ্ছিন্ন পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম।

দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি৭৫। ১২৮ জিবি রমের সঙ্গে রয়েছে ২৪ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রমের সঙ্গে রয়েছে ২৪জিবি র‌্যাম যার বাজারমূল্য ধরা হয়েছে যথাক্রমে ১৯,৯৯৯ টাকা এবং ২২,৯৯৯ টাকা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা