সংগৃহীত
টেকলাইফ

এলিয়েনের অস্তিত্ব সম্পর্কে নাসার নতুন তথ্য 

তথ্যপ্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশে এলিয়েনের অস্তিত্ব নিয়ে নতুন রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টের জন্য অনেকেই দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন। তবে শেষ পর্যন্ত সন্তোষজনক কোনো তথ্য মেলেনি।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসছে কেনাকাটা

নাসা দীর্ঘ ১ বছর ধরে নানা পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার পর সম্প্রতি ৩৬ পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এলিয়েনের উপস্থিতির তারা কোনো প্রমাণ পাননি। কিন্তু সংস্থাটি এলিয়েনের অস্তিত্ব থাকার সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছে না।

মহাকাশে মাঝে-মধ্যে বিভিন্ন যেসব বস্তুর নড়াচড়া চোখে পড়ে বলে দাবি করা হয়েছে সেগুলোকে ইউএফও হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। কোনো প্রমাণ না থাকলেও বিশ্বজুড়ে ইউএফওর অস্তিত্ব বিশ্বাস করা লোকের অভাব নেই। যাকে নাসা বলে আনআইডেন্টিফাইড অ্যানাম্যালাস ফেনোমেনা (ইউএপি)। গত বছর এক আলাদা গবেষক দল নিয়োগ করে নাসা এই ইউএপির ব্যাখ্যা খুঁজতে। ১৬ সদস্যের এই গবেষক দলের উদ্দেশ্য ছিল পৃথিবীর বাইরে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে কি না সেসব বিজ্ঞানের মাধ্যমে জানা।

আরও পড়ুন: আইফোন কিনতে ১৭ ঘণ্টা দাঁড়িয়ে যুবক!

নাসার ইউএপি স্টাডি রিপোর্টের একেবারে শেষ পাতায় বলা হয়েছে, এ রকম উপসংহারে আসার কোনো কারণ নেই, ইউএপি নিয়ে নাসা তদন্ত করেছে সেগুলো দেখা যাওয়ার পেছনে কোনো বুদ্ধিমান প্রাণীর হাত আছে। তবে যাই হোক এসব বস্তু আমাদের সৌরজগতের ভেতর দিয়েই ভ্রমণ করেছে।

নাসার প্রশাসক বিল নেলসন মনে করেন বিলিয়ন বিলিয়ন গ্রহ-নক্ষত্রের মধ্যে পৃথিবীর মতো আরেকটা গ্রহ থাকতে পারে। তিনি জানান, ‘আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাস করেন যে এই বিশাল সৌরজগতে অন্য প্রাণের অস্তিত্ব আছে কি না, আমি বলব হ্যাঁ।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা