টেকলাইফ

ফোনে ৮০% বেশি চার্জ নয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অনেকে মনে করেন মোবাইল ফোন শতভাগ চার্জ করলে দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। ধারণাটি আসলেই সত্যি। তবে শতভাগ চার্জ দিলে ব্যাটারির আয়ু দিনে দিনে কমতে থাকে। আইফোন ১৫ বিষয়টি মাথায় রেখে অভিনব এক ফিচার এনেছে। এতে রয়েছে এমনই একটি অপশন, যা ফোনগুলোকে ৮০% বেশি চার্জ হতে দেয় না। আপনার আইফোনের সেটিংসে যদি সেই অপশনটি অ্যাকটিভ করা থাকে, তাহলে তা আপনার ফোনটিকে কখনোই ৮০% বেশি চার্জ হতে দেবে না।

আরও পড়ুন: একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে বার্ড এআই

গত ১২ সেপ্টেম্বর অ্যাপেল তার সবচেয়ে বড় ইভেন্ট ওয়ান্ডারলাস্টে নতুন প্রজন্মের ৪ টি ফোন ও ২ টি স্মার্টওয়াচ নিয়ে এসেছে। ২২ সেপ্টেম্বর থেকে আইফোন ১৫ বিক্রি শুরু হচ্ছে। এই সিরিজ়ে রয়েছে মোট ৪ টি ফোন- আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স। নতুন ৪ টি আইফোনেরই সবচেয়ে বড় ফিচার হলো চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট, যা এ যাবৎকালে আইফোনের সবচেয়ে বড় আপগ্রেড। এছাড়া আইফোন ১৫ সিরিজ়ের ফোনগুলোতে এমন একটি ফিচার্স রয়েছে, যা তার ব্যাটারির স্বাস্থ্য সবসময় ভালো রাখতে পারে।

সম্প্রতি সংবাদমাধ্যম দ্য ভার্জের পক্ষ থেকে একটি প্রশ্নত্তোর পর্বে বেশ কিছু জরুরি প্রশ্ন করেন আইফোন ব্যবহারকারীরা। সেই সেশন থেকে জানা যায়, আইফোন ১৫তে এমনই একটি অপশন রয়েছে, যা ফোনগুলোকে ৮০% বেশি চার্জ হতে দেয় না। আইফোনের সেটিংসে যদি সেই অপশনটি অ্যাক্টিভ করা থাকে, তাহলে তা ফোনকে কখনই ৮০% বেশি চার্জ হতে দেবে না।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে মোদির ঝড়

আসলে ফোনের ব্যাটারি কখনো ৮০% বেশি চার্জ করা ঠিক নয়। ফোন যদি ৮০% পর্যন্ত চার্জ করতে পারেন, তাহলে তার ব্যাটারি লাইফ বাড়তে পারে। শুধু আইফোন নয়, যেকোনো ফোনের ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য।

এর আগেও অ্যাপেলের কাছে এমন একটি ফিচার ছিল, যার নাম ‘অপ্টিমাইজ়ড ব্যাটারি চার্জিং’। এই ফিচার আইফোনকে ৮০% বেশি চার্জ হওয়া থেকে বাঁচাত। তবে, আইফোন ১৫ সিরিজের এই নতুন ফিচারটি একেবারে আলাদা। এছাড়াও আইফোন ১৫ সিরিজ়ের ফোনগুলোতে রয়েছে ৩ টি সেটিংস অপশন: ব্যাটারি, ব্যাটারি হেলথ ও চার্জিং অপ্টিমাইজ়েশন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা