সংগৃহীত
টেকলাইফ

৭৪ লাখ অ্যাকাউন্ট বন্ধ 

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গত আগস্টে অপব্যবহার ঠেকাতে ও তথ্যপ্রযুক্তি নীতিমালা অনুযায়ী ৭৪ লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে ভারতে।

আরও পড়ুন: ১.৯ কোটি ‘অপ্রীতিকর’ কনটেন্ট ডিলিট করেছে মেটা

হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, আগস্টজুড়ে ৭৪ লাখ ২০ হাজার ৭৪৮টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেয় মেটা। এর মধ্যে ৩৫ লাখ ৬৯০৫টি অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো রিপোর্ট ছিল না। ভারতের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এসব তথ্য জানিয়েছে।

ভারতে প্রায় ৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছে। আগস্ট মাসে ১৪ হাজার ৭৬৭টি অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে। এর মধ্যে ৭১ রিপোর্টের ক্ষেত্রে ‘অ্যাকশন’ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্লাস্টিক মিলল মেঘের ভেতর

হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে মাসে প্রায় ৪০ হাজার টাকা উপার্জন সম্ভব সেভাবে রিপোর্টের পরিপ্রেক্ষিতে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়াকে ‘অ্যাকাউন্ট অ্যাকশন' বলে। এই পদক্ষেপে কোনো অ্যাকাউন্ট নিষিদ্ধ করা বা আগের নিষিদ্ধ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়।

হোয়াটসঅ্যাপ আরও বলছে, গত আগস্টে ভারতের অভিযোগ আপিল কমিটির (জিএসি) এক আদেশ পেয়েছে ও সেই আদেশ অনুযায়ী কোম্পানি কাজ করেছে। কনটেন্ট ও অন্যান্য সমস্যা তদারকীর জন্য ভারতের কেন্দ্রীয় সরকার জিএসি চালু করেছে।

আরও পড়ুন: ভূমিকম্পের আগেই সতর্ক জানাবে গুগল

মেটা এ বছর থেকে তাদের মেসেজিং প্ল্যাটফর্মটি নতুন রূপে সাজাচ্ছে। মেসেজিং ছাড়াও বহুভাবে ব্যবহার করার জন্য প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন ফিচার যুক্ত করছে। এর মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচার, এআইভিত্তিক স্টিকার তৈরি, কেনাকাটা ও খাবার অর্ডারের সুবিধা ও নিরাপত্তা বিষয়ক ফিচার অন্যতম।

হোয়াটসঅ্যাপ ওয়েবের বেটা ভার্সনে নিরাপত্তা বিষয়ক একটি ফিচার যুক্ত করা হচ্ছে। এতে ব্যবহারকারী দূরে থাকলেও তাদের চ্যাটে অনুমোদনবিহীন কেউ প্রবেশ করতে পারবে না।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা