ছবি: সংগৃহীত
টেকলাইফ

টুইটারের সোর্স কোড ফাঁস

তথ্যপ্রযুক্তি ডেস্ক : টুইটারের সোর্স কোডের কিছু অংশ অনলাইনে ফাঁস হয়েছে। বিভিন্ন উদ্বৃতি দিয়ে সোর্স কোডটি প্রকাশ করা হয় গিটহ্যাবে।

আরও পড়ুন : কমছে মুরগির দাম

গিটহ্যাব মাইক্রোসফটের মালিকানাধীন একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট ভিত্তিক ওয়েবসাইট। সোর্স কোডটি গিটহ্যাবে প্রকাশ করে ‌‌‘ফ্রি স্পেস অ্যান্থুয়্যাস্ট’ নামের একটি আইডি।

পরবর্তীতে গিটহ্যাব জানিয়েছে, সোর্স কোডটি টুইটারের অনুরোধে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : প্রাথমিকে বদলির আবেদন শুরু

সোর্স কোড ফাঁসের অভিযোগে গিটহ্যাবকে আইডিটির তথ্য চেয়ে নোটিশ দিয়েছে ক্যালিফোর্নিয়ার উত্তর জেলা আদালত।

গিটহ্যাব এ তথ্য আদালতকে সরবরাহ করেছে কিনা, তা জানা যায়নি। এছাড়া কতক্ষণ পর্যন্ত কোডটি উন্মুক্ত ছিল, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আদালতে দায়ের করা আইনি নথি অনুসারে, টুইটার সফ্টওয়্যার বিকাশের জন্য একটি ইন্টারনেট হোস্টিং পরিষেবা গিটহ্যাব থেকে কোডটি সরাতে বলেছিল, যেখানে এটি পোস্ট করা হয়েছিল। টুইটার আদালতকে অভিযুক্ত লঙ্ঘনকারীদের চিহ্নিত করতে বলেছে যারা টুইটারের অনুমোদন ছাড়াই গিটহ্যাব দ্বারা পরিচালিত সিস্টেমে টুইটারের সোর্স কোড পোস্ট করেছে।

টুইটার ফাইলিংয়ে উল্লেখ করে, পোস্টটি টুইটারের কপিরাইট লঙ্ঘন করেছে।

আরও পড়ুন : ভোটাধিকার ফেরানোর সংগ্রাম অব্যাহত

এর সাথে জড়িতদের তথ্য চেয়ে আইনি প্রক্রিয়া নিচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা