ছবি: সংগৃহীত
টেকলাইফ

মহাকাশে রকেট ধ্বংস করল জাপান

আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশে পাঠানো একটি মিডিয়াম-লিফট এইচ-৩ রকেট উৎক্ষেপণের এক মাস পরই ধ্বংস করে দিতে বাধ্য হয়েছে জাপান।

আরও পড়ুন : তেলবাহী ওয়াগন ও বাস সংঘর্ষ, নিহত ৩

সোমবার (৬ মার্চ) মহাকাশে রকেটটি ধ্বংস করে দিয়েছে পূর্ব এশিয়ার এই দেশটি।

রকেটটির দ্বিতীয় ইঞ্জিনটি চালু হতে ব্যর্থ হওয়ার পর এটি মহাকাশেই ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেয় টোকিও।

আরও পড়ুন : রোহিঙ্গা মাঝিকে গুলি করে হত্যা

জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) জানিয়েছে, গত মাসে উৎক্ষেপণ করা ১৮৭ ফুট লম্বা এইচ-৩ রকেটটি ইঞ্জিনে ত্রুটির কারণে এটি ধ্বংস করার সিগন্যাল পাঠায় সংস্থাটি।

জানা গেছে, রকেটটি একটি দুর্যোগ ব্যবস্থাপনা স্থল পর্যবেক্ষক স্যাটেলাইট বহন করছিল। স্যাটেলাইটটিতে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণের জন্য তৈরি করা একটি পরীক্ষামূলক ইনফ্রারেড সেন্সর ছিল।

আরও পড়ুন : বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়

কম মূল্যের ইঞ্জিনের এইচ-৩ রকেটটি তৈরিতে থ্রিডি প্রিন্টারে তৈরি যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছিল। সরকারি ও বেসরকারি স্যাটেলাইট মহাকাশে নেয়া ও আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পণ্য সরবরাহের জন্য এই রকেটটি ডিজাইন করা হয়েছিল।

রকেটটির নির্মাতা এমএইচআই জানান, এইচ-২ রকেট উৎক্ষেপণ করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, তার প্রায় অর্ধেক খরচে এইচ-৩ রকেট উৎক্ষেপণ করা সম্ভব হবে।

আরও পড়ুন : শবে বরাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ

এর আগে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিস তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, মহাকাশে স্যাটেলাইট পাঠাতে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে প্রতি কিলোগ্রামে খরচ হয় ২ হাজার ৬০০ ডলার, যেখানে এইচ-২ রকেটে একই কাজ করতে ১০ হাজার ৫০০ ডলার লাগে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা