ছবি-সংগৃহীত
টেকলাইফ

চাকরি হারালেন জুমের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুমের প্রেসিডেন্ট গ্রেগ টম্বকে বরখাস্ত করা হয়েছে। কারণ ছাড়াই টম্বের সঙ্গে চুক্তি বাতিল করেছে প্রতিষ্ঠানটি। এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ব্যবসায়ী ও একজন সাবেক গুগল কর্মী টম্ব ২০২২ সালের জুনে জুমের যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রেসিডেন্ট পদে যোগ দিয়েছিলেন। এরপর থেকেই তিনি আয় ও বিক্রয় সংক্রান্ত কাজ পরিচালনা করে আসছিলেন। তিনি সরাসরি জুমের সিইও এরিক ইউয়ানকে জবাবদিহি করেন।

করোনা মহামারির সময় যখন মানুষ ঘরে বসে কাজ করছিলেন। ঠিক তখনই এই ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জনপ্রিয়তার শীর্ষে চলে আসে। এটি ব্যবহার করা সহজ বলে অনেকে গ্রাহক এটি অনেকটা অবিচ্ছেদ্যও করে ফেলেন। ফলে প্রতিষ্ঠানটির কর্মীর চাহিদাও বেড়ে যায় কয়েকগুণ।

২০১১ সালে জুম প্রতিষ্ঠা করেন এরিক ইউয়ান নিজেই। এরিক এখন বিশ্বের ১৩৩ নম্বর ধনী। ফোর্বসের জরিপ বলছে, তার মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৩২০ কোটি মার্কিন ডলার।

এর আগে যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক ইউয়ান ৭ ফেব্রুয়ারি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন।

আরও পড়ুন: প্রবাসীদের দেখে রাখার অনুরোধ

এরিক ইউয়ান জানান, কঠোর পরিশ্রমী ও মেধাবী হওয়া সত্ত্বেও ১ হাজার ৩০০ কর্মীকে ছাঁটাই করার কথা ভেবেছেন তারা। এটি প্রতিষ্ঠানটির কর্মীদের ১৫ শতাংশ। শিগগির ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়ার কথাও জানান তিনি।

ইউয়ান বলেছেন, কোম্পানিটিকে তার দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করতে সক্ষম হওয়ার জন্য ভাবতে হবে। বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা এবং গ্রাহকদের ওপর এর প্রভাব এসব বিষয় নিয়ে অভ্যন্তরীণভাবে কঠোর নজর দিতে হবে।

এর আগে, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেটেড এক সঙ্গে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্তের কথা জানায়। যা তাদের মোট কর্মীর ছয় শতাংশ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, কঠিন অর্থনৈতিক বাস্তবতার সম্মুখীন হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।

আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণে আরও এক মৃত্যু

সম্প্রতি কর্মী ছাঁটাই করে আলোচনায় আসে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। এরপর একই পথে হাটে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এরপর বিশ্বের শীর্ষস্থানীয় আরেক প্রতিষ্ঠান অ্যামাজন তাদের ১০ হাজার কর্মী ছাঁটাই করবে বলে সাফ জানিয়ে দেয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা