ছবি-সংগৃহীত
টেকলাইফ

ফের কর্মী ছাঁটাই করল টুইটার

আন্তর্জাতিক ডেস্ক: ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার আরও অন্তত ৫০ জন কর্মী ছাঁটাই করেছে।

আরও পড়ুন: নজর দিতে হবে উৎপাদন বাড়ানোর দিকে

সোমবার (২৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি সংক্রান্ত প্রকাশনা দ্য ইনফরমেশন এ তথ্য প্রকাশ করা হয়। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি টুইটার কর্তৃপক্ষ।

আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (২৫ ফেব্রুয়ারি) নতুন করে টুইটার থেকে কর্মী ছাঁটাই করে ইলন। বিষয়টি সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়, ইলনের হঠকারী এ সিদ্ধান্ত অবশিষ্ঠ কর্মীদের নেতিবাচকভাবে প্রভাবিত করেছে।

নানা নাটকীয়তার পর এ বছরের ২৮ অক্টোবর টুইটারের মালিকানা কিনে নেন ইলন মাস্ক। সে সময় এ সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরমটির কর্মীসংখ্যা ছিল ৭ হাজার ৫০০ জন। কিন্তু মালিকানা পাওয়ার পর এক সপ্তাহের মধ্যে টুইটারের ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করেন তিনি।

আরও পড়ুন: ইউক্রেন সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সেসময় টুইটার থেকে একবারে ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করেন। বিষয়টি নিয়ে তখন বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এত বড় পরিবর্তনের কারণ হিসেবে ইলন বলেছিলেন, টুইটারের আয় ও রাজস্ব অনেক কমে গেছে, কিন্তু খরচ কয়েকগুণ বেড়েছে। তাই প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে কর্মীছাঁটাই ছাড়া কোনো উপায় নেই।

প্রথমবার প্রায় চার হাজার কর্মী ছাঁটাইয়ের পর অনেকেই ভেবেছিলেন, আর হয়তো হঠকরী কোনো সিদ্ধান্ত নেবেন না ইলন। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতেই টুইটারের বিজ্ঞাপন ও বিপণন বিভাগের প্রায় ৮০০ কর্মী ছাঁটাই করেন তিনি।

আরও পড়ুন: হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

সম্প্রতি ১৬ ফেব্রুয়ারি ভারতের তিনটি অফিসের মধ্যে মুম্বাই ও দিল্লিতে অবস্থিত অফিস বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। সদরদপ্তর থেকে এসব অফিসে কর্মরতদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা