সংগৃহীত ছবি
টেকলাইফ

হোয়াটসঅ্যাপে কলের লিঙ্ক শেয়ার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ভিডিও কলে এআর ফিল্টার যোগ করতে যাচ্ছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। গুগল মিট বা জুমে ঠিক যেমনটা হয়ে থাকে এবার সেই পথেই হাঁটছে থাকছে এই সংস্থা। এর সঙ্গেই গুগল মিট বা জুমের মতো আরেকটা ফিচার নিয়েও হোয়াটসঅ্যাপ কাজ করছে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন: নোবেলজয়ীর এআই নিয়ে সতর্কবার্তা

ভিডিও আর ভয়েস কলের লিঙ্ক অন্য ইউজারের সঙ্গে বা কোনো গ্রুপে শেয়ার করার সুবিধা কিন্তু বর্তমানে আছেই হোয়াটসঅ্যাপে। তার পরেও নতুন করে বিষয়টা আপগ্রেড কেন করা হচ্ছে, তা অনেককেই ভাবিয়ে তুলবে।

জানা যাচ্ছে, তার বদলে এই সুবিধা এবার এনে দেওয়া হবে অ্যাটাচমেন্ট বার-এ। তাতে ইউজারের এক দিকে যেমন সুবিধা হবে, অন্য দিকে তেমনই সময়ও বাঁচবে।

সবার প্রথমে যাকে কল করা দরকার, সেই ইউজারের কনট্রাক্টে গিয়ে চ্যাট উইন্ডো ওপেন করতে হবে। গ্রুপ হলে ওপেন করতে হবে তার চ্যাট উইন্ডো। এবার কল আইকনে ক্লিক করতে হবে। নিচে পাওয়া যাবে ক্রিয়েট কল লিঙ্ক। এবার বেছে নিতে হবে কল টাইপ, প্লাস বাটনে ক্লিক করে।

ভিডিও না ভয়েস কল, তা বেছে নেওয়ার পরে নিচে সবুজ কল লিঙ্ক এসে যাবে। এবার সেটা অন্য ইউজার বা গ্রুপে শেয়ার করলেই হলো। শুধু মনে রাখতে হবে, যিনি লিঙ্ক শেয়ার করলেন আর যিনি কলে আসতে চাইছেন, উভয় পক্ষকেই কথা বলার জন্য জয়েন কল বাটন ট্যাপ করতে হবে, একমাত্র তার পরেই কল কানেক্টেড হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা