ছবি : সংগৃহিত
টেকলাইফ

টিএমজিবি’র নেতৃত্বে কাওছার-মুরসালিন

স্টাফ রিপোর্টার ডেস্ক : সাংবাদিক সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ মেয়াদে পুনরায় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের মোহাম্মদ কাওছার উদ্দীন ও সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত চ্যানেল 24-এর মুরসালিন হক জুনায়েদ।

আরও পড়ুন : সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভাই-বোন নিহত

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-এর (আইইবি) সম্মেলন কক্ষে বার্ষিক সাধারণ সভার পর সদস্যদের প্রস্তাবনা ও সমর্থনের ভিত্তিতে ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি (সদস্য কল্যাণ) রিশাদ হাসান (এটিএন নিউজ), সহ-সভাপতি (গভ. অ্যান্ড করপোরেট রিলেশন) কুমার বিশ্বজিত রায় (বাংলাদেশ টেলিভিশন), সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) মইদুল ইসলাম (এনটিভি), কোষাধ্যক্ষ মেহেদী হাসান শিমুল (বৈশাখী টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদ (টেকভিশন24 ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী (নিউজনাউ বাংলা ডট কম)।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

এছাড়া কার্যনির্বাহী সদস্য নাজমুল হোসেন (নয়া দিগন্ত) ও মো. রহিম শেখ (জনকণ্ঠ)।

নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আজকের পত্রিকার ডেপুটি এডিটর ফারুক মেহেদী এবং কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমি।

আরও পড়ুন : ভোলায় দৌলতখানে প্রাণিসম্পদ প্রদর্শনী

নির্বাচনের আগে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ গত বছরের সংগঠনের বিস্তারিত কার্যক্রম এবং কোষাধ্যক্ষ রাসেল মাহমুদ গত বছরের আর্থিক প্রতিবেদন বার্ষিক সাধারণ সভায় তুলে ধরেন। এরপর সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রতিবেদন দুটি পাশ হয়।

পরে গত এক বছরের সাফল্যের কথা তুলে ধরেন টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন। এছাড়া নির্বাচনের নিয়মকানুন তুলে ধরেন টিএমজিবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মুহম্মদ খান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা