ছবি : সংগৃহিত
টেকলাইফ
চন্দ্রজয়ী অলড্রিন

৯৩ বছর বয়সে বিয়ে করলেন

আন্তর্জাতিক ডেস্ক : ৯৩ বছর বয়সে এসে দীর্ঘ দিনের বান্ধবীকে বিয়ে করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক মহাকাশচারী চন্দ্রজয়ী বাজ অলড্রিন।

আরও পড়ুন : ৫১টি স্টারলিঙ্কের ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ

শনিবার (২১ জানুয়ারি) টুইটারে স্ত্রীর সাথে নিজের ছবি প্রকাশ করেছেন তিনি।

চন্দ্রজয়ী অলড্রিন জানান, কিশোর বয়সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে ৯৩ বছরের বাজ এবং অ্যানকা ফরের বিয়ে সম্পন্ন হয়।

টুইট বার্তায় মার্কিন সাবেক নভোচারী লিখেন, ‘আমার ৯৩তম জন্মদিনে দীর্ঘ দিনের প্রেম আনকা ফাউরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছি। ছোট্ট পারিবারিক অনুষ্ঠান ছিল লস এঞ্জেলসে। বাড়ি থেকে পালানো কিশোরের মতো উত্তেজনা হচ্ছে।

আরও পড়ুন : বাংলাদেশের অর্জন একটি স্বর্ণসহ ১৩ পদক

১৯৬৯ সালের ২০ জুলাই। নীল আর্মস্ট্রংয়ের সাথে চাঁদে পাড়ি দিয়েছিলেন মহাকাশচারী বাজ। মিশন কম্যান্ডার ছিলেন নীল। অলড্রিন ছিলেন মহাকাশযান অ্যাপোলো ১১-এর লুনার মডিউল পাইলট।

প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রেখেছিলেন নীল। বাজ চাঁদে পা রাখা দ্বিতীয় মানুষ হিসেবে পরিচিত। শুধু তাই নয়, একটি সাক্ষাৎকারে বাজ জানিয়েছিলেন তিনিই প্রথম ব্যক্তি যিনি চাঁদে মূত্রত্যাগও করেছেন!

আরও পড়ুন : বিজয় কি-বোর্ড ব্যবহারের নির্দেশ

প্রসঙ্গত, বাজ এর আগে তিন বার বিয়ে করেছেন। রোমানিয়ায় পাত্রীর জন্ম। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিটস্‌বার্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএচডি করেছেন। এখন বাজ অলড্রিন ভেঞ্চার্সের ভাইস প্রেসিডেন্ট।

৯৩ বছরে বয়সে বাজের চতুর্থ বিয়ের পর শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন সবাই। স্ত্রীর সাথে পোস্ট করা ছবিটি ইতিমধ্যে পছন্দ করেছেন ৪০ হাজারের অধিক মানুষ।

আরও পড়ুন : গুগলের নতুন চমক

এদিকে সামাজিক মাধ্যমে কেউ লিখেছেন, ‘বয়স যে সংখ্যা মাত্র, তা আরো একবার প্রমাণ করলেন।’কেউ লিখলেন, ‘৯৩ বছর বয়সে আবার চাঁদে পৌঁছলেন বাজ।’সূত্র : আনন্দবাজার পত্রিকা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা