টেকলাইফ

ক্রোমে হতে পারে সাইবার অ্যাটাক!

সান নিউজ ডেস্ক: সাইবার অ্যাটাকের শিকার হতে পারে বিশ্বের জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোম।

আরও পড়ুন: বন্ধুত্ব শক্তিশালী করতে এসেছি

বিশেষজ্ঞদের মতে, ক্রোমের ২৫০ কোটি ও অন্যান্য ক্রোমিয়াম বেসড ইন্টারনেট ব্রাউজার ব্যবহারকারীর তথ্য বিপজ্জনক অবস্থায় রয়েছে। সিভিই-২০২২-৩৬৫৬ নামের এই সুরক্ষার গাফিলতির ফলে হ্যাকারদের হাতে গোপন তথ্য চলে যেতে পারে।

ব্যবহারকারীর ক্রিপ্টো ওয়ালেট ও ক্লাউড প্রোভাইডারদের ইউজারনেম, পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে সাইবার দুষ্কৃতিরা। সম্প্রতি ইমপারভা রেড নামে একটি ইন্টারনেট সুরক্ষা সংস্থা এই তথ্য প্রকাশ করেছে।

এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, ব্রাউজার যে পদ্ধতিতে ফাইল সিস্টেমের সঙ্গে যোগাযোগ স্থাপন করে ও স্যামলিংক যেভাবে প্রসেস করে সেখানেই এই সুরক্ষার গাফিলতি খুঁজে পাওয়া গেছে।

আরও পড়ুন: গুলশানে গোলাগুলি, আটক ২

ইমপারভা রেড জানিয়েছে, স্যামলিংক অথবা স্যামবলিক লিংক এক ধরনের ফাইল যা অন্য ফাইল অথবা ডিরেক্টরিকে নির্দেশ করে। শর্টকাট, রিডাইরেকটিং পাথ অথবা ফাইল অর্গানাইজ করতে স্যামলিংক কাজে লাগে। তবে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে সুরক্ষায় বড়সড় গাফিলতির কারণ হতে পারে এই লিঙ্কগুলো।

জানানো হয়েছে, গুগল ক্রোমের ক্ষেত্রে ফাইল ও ডিরেক্টরি যেভাবে প্রসেস করে সেই স্যামলিংকে সমস্যা দেখা গেছে। এক কথায় স্যামলিংক কোন দিকে পয়েন্ট করছে তা ব্রাউজার সঠিকভাবে পরীক্ষা করছে না। ফলে সংবেদনশীল ফাইল চুরি হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: নেপালে বিমান বিধ্বস্ত, ৬৭ মরদেহ উদ্ধার

আরও বলা হয়, এই কিগুলো আসলে জিপ ফাইল। যেখানে সংবেদনশীল ফাইল অথবা ফোল্ডারের স্যামলিংক থাকতে পারে। একবার এই ফাইল আনজিপ করলেই বিভিন্ন সংবেদনশীল তথ্য অ্যাটাকারের হাতে পৌঁছে যাবে। তাই সুরক্ষিত থাকতে সব সময় নিজের অপারেটিং সিস্টেম ও ওয়েব ব্রাউজার আপডেট করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা