ছবি : সংগৃহিত
টেকলাইফ

ফের কর্মী ছাঁটাই করছে ইয়াহু

সান নিউজ ডেস্ক : বিশ্বের আর্থিক পরিস্থিতির মন্দাভাব এবং সামগ্রিক প্রতিকূলতার কারণে ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে বিভিন্ন তথ্য প্রযুক্তি কোম্পানিতে শুরু হয় কর্মী ছাঁটাই। যা অব্যাহত রয়েছে ২০২৩ সালেও।

আরও পড়ুন : ৯৩ বছর বয়সে বিয়ে করলেন

এবার ‘অ্যাড টেক ডিভিশন’ থেকে ২০ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে ইয়াহু ইনকর্পোরেশন। এতে চাকুরি হারাবেন ১৬০০ জনেরও বেশি কর্মী।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এমন তথ্যই জানিয়েছে ইয়াহু কর্তৃপক্ষ।

২০২১ সালে ৫ বিলিয়ন ডলারে ইয়াহু কিনে নেয় প্রাইভেট ইক্যুইটি ফার্ম অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টে।

আরও পড়ুন : ৫১টি স্টারলিঙ্কের ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ

ছাঁটাইয়ের প্রসঙ্গে সংস্থাটি জানায়, রেকর্ড পরিমাণে মুদ্রাস্ফীতির হার ও মন্দা সম্পর্কে অবিরত অনিশ্চয়তার প্রতিক্রিয়া হিসাবে অনেক বিজ্ঞাপনদাতা তাদের বিপণন বাজেট কমিয়ে দিয়েছে। এই কারণে এমন কড়া সিদ্ধান্ত নিতে হয় প্রতিষ্ঠানটিকে।

এই পদক্ষেপ কোম্পানিটিকে তার ফ্ল্যাগশিপ বিজ্ঞাপন ব্যবসায় ডিএসপি কিংবা চাহিদা-সাইড প্ল্যাটফর্ম নামক বিষয়টিতে তাদের বিনিয়োগ কমাতে সাহায্য করবে বলেও জানায় তারা।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা