টেকলাইফ

কানাডায় টিকটক নিষিদ্ধ

সান নিউজ ডেস্ক: নিরাপত্তার জনিত কারণ দেখিয়ে কানাডায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ‘টিকটক’। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে।

আরও পড়ুন: নৌকায় ভোট দেবেন ওয়াদা করুন

জানা যায়, নিরাপত্তার জনিত কারণ দেখিয়ে সরকারি ডিভাইসে চীনের জনপ্রিয় শর্ট ভিডিও তৈরি ও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটি। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কানাডিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অ্যাপ গোপনীয়তা ও তথ্যের সুরক্ষার ক্ষেত্রে অগ্রহণযোগ্য মাত্রায় ঝুঁকি তৈরি করছে। এ নিয়ে কানাডার প্রধান তথ্য কর্মকর্তার প্রতিবেদনের প্রেক্ষিতে এমন পদক্ষেপ নিয়েছে জাস্টিন ট্রুডোর প্রশাসন।

এক বিবৃতিতে জানানো হয়, সরকারের ইস্যু করা মোবাইল ও অন্যান্য ডিভাইস থেকে ‘টিকটক’ অ্যাপটি সরানো হবে। যদিও টিকটকের কারণে ওইসব ডিভাইসে তথ্য লিক হয়েছে, এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি কানাডা সরকার। নিষেধাজ্ঞা আরোপের কিছুক্ষণ পরই কানাডার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিকদের বলেন, এটি প্রথম পদক্ষেপ হতে পারে, তবে প্রতিটি পদক্ষেপে আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে, আমরা কানাডার নাগরিকদের নিরাপদ রাখছি। তিনি আরও জানান, ওই অ্যাপের কারণে নিরাপত্তা নিয়ে ‘যথেষ্ট উদ্বেগ’তৈরি হয়েছিল বলেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তির ফল স্থগিত

এদিকে, কানাডা সরকারের এমন সিদ্ধান্তে তাদের কোম্পানি ‘হতাশ’ বলে জানিয়েছে টিকটকের একজন মুখপাত্র। চলতি মাসেই যুক্তরাষ্ট্রের অনুরোধে তাদের ডিভাইস থেকে চীনের এ জনপ্রিয় অ্যাপটি নিষিদ্ধ করে ইউরোপীয় কমিশন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা